শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

বন্দর থেকে পণ্য নিয়ে ইতালির উদ্দেশে ‘এমভি সোঙ্গা চিতা’

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বন্দর থেকে পণ্য নিয়ে সরাসরি ইতালির উদ্দেশে যাত্রা শুরু করেছে কনটেইনার জাহাজ ‘এমভি সোঙ্গা চিতা’।

ইউরোপের পথে বাংলাদেশ থেকে সরাসরি কোনো কনটেইনারবাহী জাহাজের এই প্রথম যাত্রা। সময় এবং অর্থসাশ্রয়ী এই যাত্রার মধ্য দিয়ে বাংলাদেশ পেয়েছে রফতানি বাণিজ্যে নতুন সম্ভাবনার বার্তা।

সোমবার বেলা পৌনে ৩টার দিকে চট্টগ্রাম বন্দরের এনসিটি-৪ জেটি থেকে ইতালির রেভেনা বন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে জাহাজটি। বন্দর চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল এম শাহজাহান চট্টগ্রাম বন্দর থেকে ইতালির রুটে প্রথম যাত্রার উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশের সমুদ্রপথে পণ্য পরিবহনের ইতিহাসে এটি নতুন মাইলফলক। আমাদের অর্থনীতিতে একটি যুগান্তকারী অধ্যায়ের সূচনা। ভবিষ্যতেও চট্টগ্রাম-ইতালি রুটের সরাসরি জাহাজকে বার্থিংসহ সকল ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।’ ইউরোপের ক্রেতাদের কেনা পোশাক নিতে শনিবার দুপুরে ইতালি থেকে সরাসরি আসা জাহাজ ‘এমভি সোঙ্গা চিতা’ চট্টগ্রাম বন্দরের এনসিটি-৪ জেটিতে ভেড়ে। জাহাজটি ৯৪৫ টিইইউস খালি কনটেইনারের সঙ্গে সাত কনটেইনারভর্তি ক্যাপিটাল মেশিনারিজ নিয়ে আসে। ৯৮৩ টিইইউস কনটেইনারে তৈরি পোশাক নিয়ে যাওয়ার কথা ছিল। তবে শেষপর্যন্ত ৯৫২ কনটেইনার নিয়ে জাহাজটি চট্টগ্রাম বন্দর ছাড়ে।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক জানিয়েছেন, আগে ইউরোপে পণ্য পাঠাতে হলে চট্টগ্রাম বন্দর থেকে শ্রীলঙ্কা, সিঙ্গাপুর অথবা মালয়েশিয়ার কেলাং পোর্ট হয়ে পাঠাতে হতো। এতে চট্টগ্রাম বন্দর থেকে ইউরোপের বন্দরগুলোতে পণ্য পৌঁছাতে সময় লাগত অন্তত ৪২ দিন। এখন ইতালির ক্রেতারা আরও দুই সপ্তাহ কম সময়ের মধ্যে পণ্য পাবেন। এতে খরচও কমবে ৩০ শতাংশ।

এই বিভাগের সব খবর

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য...

সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...

রান্নাঘরে তেলাপোকা-ইঁদুরের মল, জামান হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর...

হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগা শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার মামলায়...