শনিবার, ২৭ জুন ২০২৬

বাইরের কোন দেশ নয়, জনগণই আওয়ামী লীগের শক্তি : ওবায়দুল কাদের

- Advertisement -
Single page 1st Paragraph

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ দেশের জনগণের ওপর নির্ভরশীল। জনগণই আমাদের শক্তি। অন্য কোনো দেশ নয়। আওয়ামী লীগের মনোবলের কোন ঘাটতি নাই। বিএনপির থাকতে পারে।
তিনি বলেন, “ভিসা নীতি ও কোনো দেশের নিষেধাজ্ঞাকে আওয়ামী লীগ পরোয়া করে না। অবাধ শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন যারা চায়, তাদের ভিসা নীতি নিয়ে কোনো চিন্তা নেই।
সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে আজ শনিবার দেশে ফিরে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের। উল্লেখ্য, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ১৮ সেপ্টেম্বর তিনি সিঙ্গাপুর যান।
ভিসা নীতিতে বিএনপিরই ক্ষতি হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, “ভিসা নীতিতে ক্ষতি হয়েছে বিএনপির। তারা এখন যদি নির্বাচন বানচাল করার চেষ্টা করে তারাই ভিসা নীতিতে পড়েবে। প্রথমে ভিসা নীতি নিয়ে বিএনপি উচ্ছ্বাস করলেও শেখ হাসিনার সঙ্গে বাইডেনের দুই সেলফিতে তাদের আন্দোলনের লাফালাফি শেষ হয়ে গেছে। বাংলাদেশের রাজনীতিতে এক সপ্তাহের ব্যবধানে দুই সেলফিতেই রাজনীতির ফয়সালা হয়ে গেছে। দুই সেলফির পরেই বিএনপির ঘুম হারাম হয়ে গেছে।”
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার শান্তিপূর্ণ অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে চায়। যারা নির্বাচন চায় না, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের আন্দোলনের বারোটা বেজে গেছে ভিসা নীতিতে, তারা এখন হতাশা থেকে সব কিছুতেই ইস্যু কিংবা আনন্দ খুঁজে বেড়াচ্ছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গণতন্ত্রকে সুরক্ষিত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। আওয়ামী লীগ চায় বিএনপিসহ সব দল নির্বাচনে আসুক। তবে যারা নির্বাচনের বিরোধিতা করবে তাদেরকে জনগণ প্রতিহত করবে।
নির্বাচনী ব্যবস্থা নিয়ে বিএনপি দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনী ব্যবস্থা নিয়ে দেশকে সংঘাতের ঠেলে দিচ্ছে বিএনপি। নির্বাচন হবে বাংলাদেশের গণতান্ত্রিক নিয়মে. সংবিধান অনুযায়ী। ভোট দেবে দেশের জনগণ। এখানে কেউ পর্যবেক্ষক পাঠাবে কিনা সেটি তাদের বিষয়, কোনো পর্যবেক্ষক এলে তাদেরকে সহায়তা করা হবে।
তিনি বলেন, বিএনপি মরণ কামড় দিতে গিয়ে নিজেরাই মরার দশায় পরেছে কিনা সেটিই দেখার বিষয়। তাদের নিজেদের আন্দোলন এখন দমে গেছে। আওয়ামী লীগের শক্তি দেশের জনগণ।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এবং...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সর্বশেষ

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

সংকট কাটায় চট্টগ্রাম ডাক বিভাগে দৈনিক মজুরির শ্রমিক নিয়োগ বন্ধ

জনবল সংকটের সমস্যার সমাধান হওয়ায় ডাক বিভাগের চট্টগ্রাম সার্কেলের...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...