শনিবার, ২৭ জুন ২০২৬

রাউজানে বসতঘরে অজগর; আতঙ্কিত গ্রামের নারী-শিশু

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজানে বসতঘর হতে উদ্ধার করা হয়েছে একটি বিশাল অজগর। ২২ সেপ্টেম্বর (শুক্রবার) রাত ৯ টায় রাউজান উপজেলার সদর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের নাতোয়ান বাগিছা গ্রামের নবী সুফীর বাড়ির শামশুল আলমের বসতঘরের লাকড়ির স্তুপ হতে এই অজগরটি উদ্ধার করেন গ্রামবাসী।
স্থানীয় প্রত্যক্ষদর্শী কয়েকজন যুবকের সাথে কথা বলে জানা যায়, সন্ধ্যার দিকে শামশুল আলমের বসতঘরের লাকড়ির স্তুপে বিশাল আকৃতির একটি অজগর দেখে স্থানীয় নারী-শিশুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে রাত ৯ টার দিকে স্থানীয় যুবক গিয়াস উদ্দিনসহ এলাকাবাসীরা মিলে অজগরটি উদ্ধার করে বস্তাবন্দি করে রাখেন।
ঘটনাস্থল পরিদর্শনে আসা স্থানীয় ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরো বলেন, বসত বাড়ি হতে স্থানীয় একটি অজগর উদ্ধার করেন। যার আনুমানিক ওজন ২২ কেজি, দৈর্ঘ্য ১৬ ফুট। আমি বিট কর্মকর্তাকে খবর দিয়েছি। গত ৪ মার্চ ৭ নম্বর ওয়ার্ডের বড়ুয়াপাড়া বসতঘর হতেও একটি অজগর উদ্ধার হয়েছিল।
রাউজান বন কর্মকর্তা (ঢালা বিট কাম চেক স্টেশন অফিসার) পল্লব কুমার সাহা বলেন,শনিবার সকালে অজগরটি স্থানীয়দের কাছ থেকে গ্রহণ করে রাঙ্গুনিয়ার ঠান্ডাছড়ি পাহাড়ে অবমুক্ত করা হবে। গত জানুয়ারি হতে এই পর্যন্ত রাউজানের লোকালয় হতে ৬ টি অজগর উদ্ধার হয়েছে। গত ২৯ আগস্ট ডাবুয়া হতে একটি উদ্ধার করে ঠান্ডাছড়ি পাহাড়ে অবমুক্ত করেছি। বনজঙ্গল উজাড় হওয়া, পশু-পাখি, অজগরের খাদ্য-শৃঙ্খল বিনিষ্ট হওয়ায় খাদ্যের খোঁজে অজগর লোকালয়ে ঢুকে পড়ছে।

 

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এবং...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সর্বশেষ

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

সংকট কাটায় চট্টগ্রাম ডাক বিভাগে দৈনিক মজুরির শ্রমিক নিয়োগ বন্ধ

জনবল সংকটের সমস্যার সমাধান হওয়ায় ডাক বিভাগের চট্টগ্রাম সার্কেলের...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...