শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

এক দিনে তিন জঙ্গি গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

‘আনসারুল্লাহ বাংলা টিম’ এর দুই সদস্য ও ‘আল্লাহর দল’ এর সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক সদস্যসহ মোট তিন জঙ্গিকে গ্রেফতার করেছে এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার (অপারেশন) মোহাম্মদ ছানোয়ার হোসেন।

জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার কুসুম্বা ইউনিয়নের ধুরইল এলাকা থেকে ‘আনসারুল্লাহ বাংলা টিম’ এর মোঃ মুজাহিদুল ইসলামকে (১৯) গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৬টি উগ্রবাদী বই, ব্যবহৃত ১টি এন্ড্রয়েড মোবাইল ফোন ও ২টি সিমকার্ড জব্দ করে এটিইউ।

গ্রেফতারকৃত মুজাহিদুলের তথ্য মতে জয়পুরহাটের পাঁচবিবি থেকে সাকির আহমেদ (১৯) নামে ‘আনসারুল্লাহ বাংলা টিম’ এর আরেক সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় ব্যবহৃত ১টি এন্ড্রয়েড মোবাইল ফোন ও ১টি সিমকার্ড জব্দ করা হয়।

এন্টি টেরোরিজম ইউনিট বলছে, গ্রেফতার হওয়া দুই জঙ্গি তাদের অন্যান্য সহযোগীদের নিয়ে উগ্রবাদের বিস্তার ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের ছক করছিল। বাংলাদেশে তথাকথিত খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্য দীর্ঘ দিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল।

একইদিন এটিইউ এর আরেকটি দল আজ ভোরে টাঙ্গাইলের মির্জাপুর থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহ’র দল’ এর সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ ইউনুস আলীকে (২৫) গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ইউনুস নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লাহ’র দল এর একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহ’র দল’ এর সদস্য হয়ে বাংলাদেশের জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করাসহ নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা ও প্রচেষ্টার অভিযোগে ২০১৭ সালে এসএমপি কোতোয়ালী মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছিল।

এই বিভাগের সব খবর

ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য : বিশ্বব্যাংক-আইএমএফ

মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও উত্তরাধিকার সূত্রে পাওয়া দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের শ্রমজীবী জনগোষ্ঠী চাপে থাকলেও সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক...

মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী মঙ্গলবার চট্টগ্রাম আসছেন। এদিন সন্ধ্যা ৬টায় তিনি নগরের রহমতগঞ্জের জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন। এসময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে...

শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন বলেছেন, শুধু ভালো ফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে...

সর্বশেষ

ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য : বিশ্বব্যাংক-আইএমএফ

মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও উত্তরাধিকার সূত্রে পাওয়া দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির...

মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী মঙ্গলবার চট্টগ্রাম আসছেন। এদিন সন্ধ্যা...

শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...

যানজট নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অভিযান, ৫০ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের যানজট নিরসন ও পার্কিং ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত...

কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজারের বেশ কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন...

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর...