এশিয়া কাপের ব্যর্থতার পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল।
বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ২টায়। তার আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্তর মত দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছে বাংলাাদেশ। দলে ফিরিয়ে আনা হয়েছে তামিম ইকবাল এবং মাহমুদউল্লাহ রিয়াদের মত অভিজ্ঞ খেলোয়াড়দের। তরুণ ও জাতীয় দলের বাইরে থাকা অভিজ্ঞ ক্রিকেটারদের নিজেদের প্রমাণের বড় মঞ্চ হতে যাচ্ছে এই সিরিজ।
ওপেনিংয়ে তামিম ইকবালের সাথে দেখা যেতে পারে লিটন দাসকে। লম্বা সময় ইনজুরি কাটিয়ে এই ম্যাচ দিয়েই মাঠে ফিরবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। তিন নম্বর পজিশনে জুনিয়র তামিমকে দেখা যাবে। এ ছাড়া মিডলঅর্ডার ব্যাটার হিসেবে রয়েছেন সৌম্য সরকার।
২০২১ সালের পর জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচ খেলতে নামবেন সৌম্য সরকার। মাহমুদউল্লাহ রিয়াদ সর্বশেষ ম্যাচ খেলেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে।
বাংলাদেশ: তামিম ইকবাল, লিটন কুমার দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, তানজিদ হাসান ও নুরুল হাসান সোহান।
নিউজিল্যান্ড: ফিন অ্যালেন, উইল ইয়াং, হেনরি নিকোলস, চ্যাড বোয়েস, টম ব্লুন্ডেল, রাচিন রবীন্দ্র, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট, ইশ সোধি, কাইল জেমিসন ও কোল ম্যাককনচি।

