মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

ইরানে হিজাব ছাড়া বের হলেই ১০ বছর কারাদণ্ডের বিল পাস

- Advertisement -
Single page 1st Paragraph

ইরানে নারীদের ইসলামি পোশাক পরিধানের বিষয়ে কঠোর হচ্ছে ইরান সরকার। সম্প্রতি ইসলামিক পোশাক বিধি আইন অমান্যকারীদের জন্য শাস্তির বিধান রেখে সংসদে ‘হিজাম বিল’ নামে একটি বিল পাস করেছেন দেশটির আইন প্রণেতারা। বুধবার (২০ সেপ্টেম্বর) ইরানের সংসদে এই বিল পাস করেন তারা। খবর আল জাজিরার।

নতুন পাস হওয়া এই খসড়া আইন অনুযায়ী- বিদেশি বা শত্রু দেশের সরকার, সংবাদমাধ্যম, কোনো গোষ্ঠী অথবা সংস্থার প্ররোচনায় পরে কেউ হিজাব বা যথাযথ পোশাক না পরলে অভিযুক্তের ৫ থেকে ১০ বছরের কারাদণ্ড হতে পারে।

তবে, তিন বছরের জন্য পরীক্ষামূলকভাবে অনুমোদন দেয়া এই বিলটি এখনো আইনে পরিণত হয়নি। ইরানের গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন পেলেই বিলটি আইনে পরিণত হবে।

উল্লেখ্য, হিজাব আইন না মানায় মাশা আমিনি নামে এক তরুণীকে ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর গ্রেফতার করে দেশটির পুলিশ। পরে পুলিশি হেফাজতে থাকা অবস্থায় ১৬ সেপ্টেম্বর হাসপাতালে তার মৃত্যু হয়। অভিযোগ ওঠে পুলিশের নির্যাতনে তার মৃত্যু হয়েছে। পরে সারা দেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আন্দোলনে সংহতি জানালে একপর্যায়ে তা ইরান সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আন্দোলনে সরকারের নিরাপত্তা বাহিনীর গুলিতে ৫ শতাধিক বিক্ষোভকারী নিহত হয়।

এই বিভাগের সব খবর

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী রায়হানের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার দুজন শীর্ষ সন্ত্রাসী...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই সিএনজিচালিত চারটি অটোরিকশা...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী ক্লাব অব আগ্রাবাদ,রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি,রোটারি ক্লাব অব চিটাগাং নর্থ,রোটারি ক্লাব অব চিটাগাং...

সর্বশেষ

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী...

শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ...

স্ত্রীর আত্মহত্যা মামলায় জামিন পেলেন জাহের আলভী

স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায়...

শাহ আমানত বিমানবন্দরে ২ কোটি ৮৬ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক...