সোমবার, ২৯ জুন ২০২৬

খালেদা জিয়া সুস্থ হওয়ায় বিএনপি নেতারা অসুস্থ হয়ে পড়েছেন : তথ্যমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়া সুস্থ হওয়ার কারণে বিএনপি নেতারা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন, কারণ তারা আন্দোলনের আর কোনো ইস্যু খুঁজে পাচ্ছেন না।

তিনি আজ দুপুরে সিরাজগঞ্জ শহরের এম. মনসুর আলী অডিটোরিয়ামে সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘বিএনপির অন্য কোনো ইস্যু নেই। তারা শুধু দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করা ও দেশবিরোধী ষড়যন্ত্রে মেতে আছে। দেশে-বিদেশে অপপ্রচার করে দেশ ও সরকারের ভাবমূর্তি নষ্ট করাই তাদের কাজ। তাদের এসব ষড়যন্ত্র না থাকলে দেশ আরো এগিয়ে যেতো। আওয়ামী লীগের নেতাকর্মীদের সেদিকে নজর দিতে হবে, অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।’

‘বিএনপি দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছিল কিন্তু প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে জঙ্গিমুক্ত করেছেন’ উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘দেশ ও দেশের উন্নয়ন ছাড়া বঙ্গবন্ধুকন্যার কোন চাওয়া-পাওয়া নেই। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের প্রতিটি গ্রাম এখন শহরে রূপান্তরিত হয়েছে। গ্রাম থেকেই শহরের সুবিধা পাচ্ছে মানুষ। দেশের প্রতিটি মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। দেশের টাকায় পদ্মাসেতু করেছে আওয়ামী লীগ সরকার, এখন শুধু উদ্বোধনের অপেক্ষা। এসব উন্নয়ন বিএনপি-জামাত ও তাদের দোসরদের চোখে পড়ে না।’

দলীয় নেতাদের উদ্দেশ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘সম্মেলনে যেন টাকার বিনিময়ে নেতা নির্বাচিত না হয়, দু:সময়ের ত্যাগী নেতাদের নির্বাচিত করুন।’

সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লার পরিচালনায় সম্মেলনে দলীয় নেতৃবৃন্দের মধ্যে সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, তানভীর শাকিল জয় এমপি, ডা. হাবিবে মিল্লত মুন্না এমপি, অধ্যাপক ডা. আব্দুল আজিজ এমপি, অধ্যাপক মেরিনা জাহান কবিতা এমপি, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য পারভীন জামান কল্পনা, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিনিয়র সহ-সভাপতি আবু ইউসুফ সুর্য প্রমুখ বক্তব্য রাখেন। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আইনজীবী কে এম হোসেন আলী হাসান সম্মেলন উদ্বোধন করেন ।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...