মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

স্বপ্ন দেখার সাধটুকু বাঁচিয়ে রাখতে হবে : আজাদী সম্পাদক

- Advertisement -
Single page 1st Paragraph

একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেছেন, গুণী মানুষের সম্মান না করলে গুণী জন্মায় না। পণ্ডিত বিজন চৌধুরী এমনই একজন গুণী ব্যক্তি, যিনি আজীবন সুর তাল লয়ের সাধনা করে গেছেন। অর্ধশতাব্দী ধরে তিনি সংগীত সাধনায় মগ্ন ছিলেন। তাঁর জীবনের সুর ছিল তবলার তালে বাঁধা। জাদুকরি হাতের বাদনে রীতিমতো কথা বলে উঠতো তবলা। তাঁর বাজানো মোহনীয় বোলে নেচে উঠতো শ্রোতার হৃদয়। সংগীতের মধ্যে থেকেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তিনি। সাংস্কৃতিক অঙ্গনে চির ভাস্বর হয়ে থাকবেন পন্ডিত বিজন কুমার চৌধুরী।

১৯ সেপ্টেম্বর থেকে থিয়েটার ইনিস্টিটিউটে আনন্দী সঙ্গীত একাডেমির উদ্যোগে পণ্ডিত বিজন কুমার চৌধুরীর ৮৪ তম জন্মদিন ও নবম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে আয়োজিত দুইদিনব্যাপী স্মৃতিচারণ ও উচ্চাঙ্গ সঙ্গীতানুষ্ঠানের উদ্বোধন করতে গিয়ে তিনি এ অভিমত ব্যক্ত করেন।

এম এ মালেক বলেন, জীবনে সাফল্যের চূড়ায় উঠতে হলে স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখার সাধটুকু বাঁচিয়ে রাখতে হবে। যেকোনো কাজে লেগে থাকতে হবে। আমার একুশে পদক প্রাপ্তি তারই ফসল। সাংবাদিকতায় লেগে ছিলাম কিছু প্রাপ্তির আশায় নয়। প্রাপ্তির আশায় কিছু করলে সে আনন্দ উপভোগ করা যায় না। তিনি আনন্দী সঙ্গীত একাডেমির প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, মা, বাবা ও শিক্ষক নিঃস্বার্থভাবে তোমাদের জন্য করে যান। তাদের কথা অনুযায়ী কাজ করলে জীবনে তোমরা সফল হবেই।

স্মৃতিচারণের আগে পণ্ডিত বিজন কুমার চৌধুরীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আনন্দী সঙ্গীত একাডেমির সাধারণ সম্পাদক সুরজিৎ সেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন শিল্পী রাজু দাশগুপ্ত। সভাপতিত্ব করেন আনন্দী সঙ্গীত একাডেমির সভাপতি বিশুতোষ তালুকদার।

স্মৃতিচারণ অনুষ্ঠানের দ্বিতীয় ও তৃতীয় পর্বে ছিল সমবেত তবলা লহড়া ও শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান।

এই বিভাগের সব খবর

আগ্রাবাদে সেগুন কাঠসহ আটক ৫

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় অভিযান চালিয়ে ১৭০ ঘনফুট অবৈধ পাহাড়ি সেগুন কাঠ ও দুটি ট্রাকসহ পাঁচজনকে আটক করেছে কোস্ট গার্ড। জব্দ করা কাঠের আনুমানিক...

শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে শ্রমিকদের জন্য ছয়টি ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। আজ ১৩তম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে পাবনা-৫...

পাসপোর্ট চাওয়া শেখ হাসিনার পলিটিক্যাল স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াকে ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বলে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আজ সোমবার নিজ কার্যালয়ে...

সর্বশেষ

আগ্রাবাদে সেগুন কাঠসহ আটক ৫

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় অভিযান চালিয়ে ১৭০ ঘনফুট অবৈধ...

শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে শ্রমিকদের জন্য...

পাসপোর্ট চাওয়া শেখ হাসিনার পলিটিক্যাল স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াকে ‘পলিটিক্যাল...

শেখ হাসিনার আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনার...

ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ ব্রিটিশ ডাচেস সোফির

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য...

কপ৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ৩১-এ...