রবিবার, ২১ জুন ২০২৬

এশিয়াড ও মালদ্বীপ দুই জায়গা থেকেই দুর্ভাগ্য বরণ করতে হয়েছে ফুটবলকে

- Advertisement -
Single page 1st Paragraph

ক্রিকেটের ডামাডোলের মধ্যেই বাংলাদেশের ফুটবল প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করেছে গত মাসাধিকাল ধরে।হাভিয়ের কাববেরা এশিয়াডের জন্য অনূর্ধ্ব ২৩ দল নিয়ে,অন্যদিকে দেশের ক্লাব ফুটবলে কয়েক বছর ধরে রাজত্ব করা বসুন্ধরা কিংস এএফসি কাপের জন্য নিবিড় প্রস্তুতি নিয়েছিলো।কাকতালীয় ভাবে গতকালই মাঠে৷ নেমেছিলো বাংলাদেশের অনূর্ধ্ব ২৩ দল ও বসুন্ধরা কিংস।এশিয়াডে মিয়ানমারের বিপক্ষে ভালো কিছুর প্রত্যাশা না থাকলেও মালদ্বীপের মাজিয়া স্পোর্টসের বিপক্ষে বসুন্ধরা কিংসের জয় প্রত্যাশা করেছিলো দেশের ফুটবল ভক্তরা।

কিন্তু দুই জায়গা থেকেই শেষ পর্যন্ত দূর্ভাগ্যবরণের ফলাফল এসেছে। ম্যাচ রিপোর্ট বলছে চীনের হাংজুতে মিয়ানমারের বিপক্ষে সমানতালে খেলা বাংলাদেশ দল ম্যাচের ৬৭ মিনিটের সময় আত্মঘাতী গোল খেয়ে ০-১ গোলের পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে অনূর্ধ্ব ২৩ দল।এমনকি ম্যাচের শেষ বিশ মিনিট দশ জনের মিয়ানমারকে পেয়েও ষ্ট্রাইকারদের ব্যর্থতায় গোল পেতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ।৭৫ মিনিটের সময় মিয়ানমারের এক ফুটবলার সুমন রেজাকে গুরুতর ফাউল করার দায়ে লালকার্ড পেয়ে মাঠ ছেড়ে গেলে দশজনের দলে পরিণত হয় মিয়ানমার।কিন্তু মিয়ানমার গোলরক্ষকের অতিমানবিয় দুটো সেভ ও গোলপোস্ট বাঁধা হওয়ায় খেলায় সমতা আনতে পারেনি বাংলাদেশ। পুরো ম্যাচের সবচেয়ে ভালো সুযোগ তৈরী করেও গোল পায়নি তাঁরা।প্রথমার্ধের ৩১ মিনিটে ফয়সালের শট অল্পের জন্য গোল হয়নি।৬১ মিনিটের সময় রবিউলের দূর্দান্ত ফ্রি কিক অবিশ্বাস্য দক্ষতায় ঠেকিয়ে দিয়ে বাংলাদেশকে গোল বঞ্চিত করে মিয়ানমার গোলরক্ষক। ৮৭ মিনিটে সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটে।আর যোগ করা সময়ে সুমন রেজার শট গোলপোস্টে লেগে ফিরে এলে পরাজয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল। টূর্নামেন্টে বাংলাদেশের অপর দুই প্রতিপক্ষ হলো চীন ও ভারত।গতকাল একই মাঠে মুখোমুখি হয়ে ভারতের বিপক্ষে ৫-০ গোলের বড়ো জয় পায় চীন।

অন্যদিকে মালদ্বীপের মাজিয়া স্পোর্টসের বিপক্ষে আগের দুই মোকাবেলায় জয় পাওয়া বসুন্ধরা কিংস গতকালের ম্যাচেও পরিস্কার ফেভারিট হিসেবে মাঠে নেমেছিল।কিন্তু পুরো ম্যাচে আধিপত্য বজায় রেখেও ৩-১ গোলে বিধ্বস্ত হয় বসুন্ধরা কিংস।ম্যাচ রিপোর্ট বলছে ৭৪% বলের পজিশন ছিলো কিংসের দখলে। গোলে শটও নিয়েছে মাজিয়ার চেয়ে সাতটি বেশী।কিন্তু ষ্ট্রাইকারদের ব্যর্থতায় গোলের খেলা ফুটবলে গোলটাই পায়নি বসুন্ধরা কিংস।তারিক কাজীর ভুলে খেলার ১৫ মিনিটেই ১-০ তে এগিয়ে যায় স্বাগতিক মাজিয়া। দ্বিতীয়ার্ধের ৬৮ ও ৮৯ মিনিটে আরও দুই গোল হজম করে ৩-০ তে পিছিয়ে পড়া বসুন্ধরা কিংসকে ইনজুরি টাইমে ইব্রাহিম স্বান্তনা সূচক গোল করলে শেষ পর্যন্ত ৩-১ গোলের পরাজয় দিয়ে টূর্নামেন্ট শুরু করলো অষ্কার ব্রুজোনের শিষ্যরা।হোম এন্ড এওয়ে ভিত্তিক টূর্নামেন্টে নিজেদের মাঠ কিংস এরেনায় মাজিয়ার মুখোমুখি হবে বসুন্ধরা কিংস।

এই বিভাগের সব খবর

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা ও নাহিদা আক্তারের বোলিং নৈপুণ্যে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-১-এ নিজেদের তৃতীয় ম্যাচে...

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

সর্বশেষ

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার...

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...