সেরা আয়োজন ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটলো সন্দ্বীপ রিয়েল স্টার ক্লাব পরিচালিত মরহুম আব্দুল মালেক লেদু চেয়ারম্যান আন্তঃক্লাব কাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২৩ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন সন্দ্বীপের সাংসদ আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা।সন্দ্বীপ রিয়েল স্টার ক্লাবের সভাপতি মোহাম্মদ শোয়াইব এর সঞ্চালনায় ও মরহুম আব্দুল মালেক লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশনের পরিচালক সাজ্জাদ হোসেন আরমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন,সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি আলাউদ্দিন বেদন,সন্দ্বীপ থানার ওসি তদন্ত মোহাম্মদ জাকির হোসেন, সারিকাইত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ফখরুল ইসলাম পনির, বীর মুক্তিযোদ্ধা ফখরুল ইসলাম ভেন্ডর,শিক্ষক কাজী আফাজ উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুৃল হান্নান, সহকারী প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন,চৌকাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় এর সভাপতি মোঃ কাজী ইকবাল আজম, মাষ্টার আবুল হোসেন,সারিকাইত এর ইউপি সদস্য ইসমাঈল হোসেন শান্ত,সাবেক ইউপি সদস্য আশ্রাফ উল্ল্যাহ আসিফ, আকতার হোসেন শিবলী,সারিকাইত শেরআলী পাড়ার সমাজপতি মোঃ শফিক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ইবনুস সারমান ইরান,সন্দ্বীপ আবাহনী ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম,সাতঘরিয়া ইউপি সদস্য মোঃ আতাউল্ল্যাহ মেহেরাব সহ অন্যান্য গনমান্য ব্যাক্তিবর্গ ও হাজারো ক্রীড়ামোদি। খেলার ফলাফল ১-১ গোলে সমতা বিরাজ করায় পরবর্তীতে ট্রাইবেকারে ৪-৩ গোলে মাইটভাঙ্গা ক্রীড়া সংঘ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।রানার্সআপ হয়েছে শিবের হাট ফুটবল একাদশ।

