বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

অবৈধ চা ব্যবসা করে লাইসেন্স হারালো আছিব ব্রাদার্স

- Advertisement -
Single page 1st Paragraph

চা ব্যবসার লাইসেন্স এর শর্ত ভঙ্গ করে বেআইনিভাবে চা ব্লেন্ডিং ও মোড়কজাতকরণ এবং বিক্রয় ও বিপণন করায় আছিব ব্রাদার্স এর খুচরা-পাইকারি এবং ব্লেন্ডার লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ চা বোর্ড। সোমবার (১৮ সেপ্টেম্বর) এক পত্রের মাধ্যমে লাইসেন্স বাতিল সংক্রান্ত আদেশ দেয় চা বোর্ড।

উল্লেখ্য, গত ১০-১২ সেপ্টেম্বর বাংলাদেশ চা বোর্ডের ভ্রাম্যমান আদালত চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার বানুবাজার এলাকায় এবং আগ্রাবাদ বেপারি পাড়ায় ‘আছিব ব্রাদার্স’ এর চা গুদামে অভিযান পরিচালনা করে। অভিযানে প্রতিষ্ঠানটির গুদামে সাড়ে চার হাজার কেজি মেয়াদোত্তীর্ণ, দুর্গন্ধযুক্ত ও জমাটবাধা খন্ড খন্ড এবং ছত্রাক মিশ্রিত পঁচা চা জব্দ করা হয়। পুলিশ ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে এসব চা ধ্বংস করা হয়।

অভিযানে দেখা যায়, চা বোর্ডের খুচরা-পাইকারি লাইসেন্স প্রাপ্তির ৩নং শর্ত এবং ব্লেন্ডার লাইসেন্স প্রাপ্তির ২ নং ও ৩ নং শর্ত ভঙ্গ করে আছিব ব্রাদার্স পচা ও দুর্গন্ধযুক্ত চা ব্লেন্ডিং করে Tea 24 Black Tea এবং Boom Boom Tea 24 নামক ব্রান্ডে বিক্রয় ও বিপণন করছিলো।

চা ব্যবসার শর্ত ভঙ্গ করে দীর্ঘদিন ধরে আছিব ব্রাদার্স এসব মেয়াদোত্তীর্ণ চা গুদামজাত এবং ব্লেন্ডিং করে নিজস্ব ব্রান্ডে বাজারজাত করছিলো। এসব চা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। চা ব্যবসার অনিয়ম বন্ধে চা বোর্ড প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করে।

এই বিভাগের সব খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত করতে তাদের উপযুক্ত শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা এবং স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে এখানে এসে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন । আজ...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ দেওয়া...

সর্বশেষ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম...

অনলাইন স্ক্যামিং: চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশী-জালালাবাদ এলাকায় ‘অনলাইন স্ক্যামিংয়ের’ অভিযোগে গ্রেপ্তার...

চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও...

দুদকের মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক)...