সন্দ্বীপ পৌরসভা কর্তৃক শ্রীশ্রী আনন্দময়ী কালী বাড়ির নাচ ঘর ও মাঠ আরসিসি দ্বারা পাকা করনের কাজ উদ্বোধন করলেন মেয়র মোক্তাদের মাওলা সেলিম। সন্দ্বীপ পৌরসভা ৯ নং ওয়ার্ডস্থ দলই পাড়া সংলগ্ন উক্ত মন্দিরটির ভিটি নিচু থাকায় এটি প্রতিষ্ঠার পর থেকে প্রায় উৎসবের সময় কর্দমাক্ত ও জ্বলাবদ্ধতায় নিমজ্জিত থাকতো।

আজ ১৮ সেপ্টেম্বর সকালে উক্ত মন্দিরের কাজ পাকা করন উদ্বোধন কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর মোক্তাদের মাওলা ফয়সাল, রাহেনা বেগম,বিশিষ্ট ঠিকাদার ও লন্ডন প্রবাসী মোঃ জসিম উদ্দিন,বিশিষ্ট সংগঠক গোপাল ভট্টাচার্য, মন্দির কমিটির সভাপতি যোগেশ জলদাস, সাধারন সম্পাদক নিখিল চন্দ্র দাস ও এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মেয়র মোক্তাদের মাওলা সেলিম বলেন এই মন্দিরে অনুষ্ঠান চলাকালীন বা বর্ষাকালীন সময়ে উপাসনায় যে বিঘ্ন ঘটে তা আমরা বিভিন্ন অনুষ্ঠানে এসে অনুধাবন করতে পেরেছি। যার কারনে আমাদের কাছে উক্ত মন্দিরের মাঠ পাকা করনের প্রস্তাব করার পর সকল কাউন্সিলররা একবাক্যে সন্মতি প্রকাশ করেছেন। তাই এই কাজের কারনে মন্দিরের সৌন্দর্য বৃদ্ধি ও পবিত্রতা রক্ষা পাবে।
অন্যান্য বক্তারা বলেন ধর্ম বর্ন নির্বিশেষে মেয়র মোক্তাদের মাওলা সেলিম সব সময় সনাতনী সম্প্রদায়ের অধিকার রক্ষা ও উপাসনালয়ের সৌন্দর্য বৃদ্ধি, যাতায়াত সুগম করতে আন্তরিক থাকেন। যার ফলশ্রূতিতে ওনার দায়িত্ব পালনকালীন সময়ে পৌরসভার সকল মন্দিরের উন্নয়ন সাধিত হয়েছে পৌর বরাদ্ধ ও এমপি মহোদয়ের সহ-যোগিতায়। এজন্য আমরা মেয়রের নিকট কৃতজ্ঞ।
