শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

শেষ পর্যন্ত বড়ো ব্যবধানে জিতেই সিরিজ নিজেদের করে নিলো দক্ষিণ আফ্রিকা

- Advertisement -
Single page 1st Paragraph

 পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের আজ শেষ ম্যাচটি ফাইনালে রুপ নিয়েছিলো ২-২ সমতায় সিরিজ থাকায়। তাই জয়ের কোন বিকল্প ছিলোনা দুই দলের নিকট। স্বাগতিক অসিরা বেশ ভালো একাদশ নামিয়ে ছিলো।

টস জিতে প্রোটিয়াকে ব্যাট করতে পাঠান অসি কাপ্তান। টপঅর্ডার থেকে লোয়ার অর্ডারের সকলেই কম বেশি অবদান রাখলে নির্ধারিত ৫০ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় নয় উইকেটে ৩১৫ রান।দলের হয়ে এইডেন মার্করাম ৯৩ ও ডেভিড মিলার ৬৩ রান করেন। অসিদের হয়ে এডাম জাম্ফা তিন উইকেট নেন ৭১ রান খরচায়।শন এবোট ৫৪ রানের বিনিময়ে নেন দুই উইকেট। ৩১৬ রানের লক্ষ্যে নেমে আজই একাদশে সুযোগ পাওয়া মার্কো জেনসেনের বোলিং তোপের মুখে পড়ে খেই হারিয়ে ফেলে ১৯৩ রানে অলআউট হয়ে যায় অষ্ট্রেলিয়া।যদিও স্পিনার মহারাজের কথা না বললে রীতিমতো তার উপর অবিচার করা হবে।

মার্কো জেমিসন ৫ উইকেটনেন ৩৯ রানের বিনিময়ে।আর মহারাজ নেন ৩৩ রানে ৪ উইকেট। অসি ব্যাটসম্যানদের মধ্যে মিশেল মার্শ ৭১ রান ও মার্কাস লেবুশেন ৪৪ রান করা ছাড়া অন্যরা সঙ্গ দিতে ব্যর্থ হলে ৩৪.১ ওভারেই ১৯৩ রানে অলআউট হয়ে যায় স্বাগতিক অসিরা।১২২ রানের বিশাল জয়ে সিরিজ নিজেদের করে নেন দক্ষিণ আফ্রিকা। ব্যাট হাতে ৪৭ রান ও পাঁচ উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মার্কো জেনসেন। সংক্ষিপ্ত স্কোর: দক্ষিন আফ্রিকা ৩১৫/(৫০) এইডেন মার্করাম ৯৩,ডেভিড মিলার ৬৩, এডাম জাম্ফা ৩/৭১,শন এবোট ২/৫৪। অষ্ট্রেলিয়া ১৯৩/১০(৩৪.১) মিশেল মার্শ ৭১,লাবুগেশন ৪৪।মার্কো জেনসেন ৩৯/৫,কেশব মহারাজ ৪/৩৩। ফলাফল:- দক্ষিণ আফ্রিকা ১২২ রানে জিতে একই সাথে ৩-২ ব্যবধানে সিরিজ জিতলো। ম্যান অফ দ্য ম্যাচ:মার্কো জেনসেন সিরিজ সেরা:এইডেন মার্করাম।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...