শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

আ.লীগ পুনরায় ক্ষমতায় আসবে : তথ্যমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

অবাধ-সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
কানাডার টরন্টোতে শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারের বেশির ভাগই হয় বিদেশ থেকে। প্রবাসী বাংলাদেশিদের এসব অপপ্রচারের জবাব দিতে হবে।

তিনি বলেন, ১৯৭১ সালে ষড়যন্ত্র করেও বাংলাদেশের জন্ম ঠেকানো যায়নি। তেমনি বর্তমানেও ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। অবাধ-সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামীতেও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে।

তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অব্যাহত রয়েছে, ভবিষ্যতেও থাকবে।

প্রবাসে বসবাসরত প্রত্যেক বাংলাদেশিকে দেশের দূত হিসেবে অভিহিত করে ড. হাছান মাহমুদ বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বিস্ময়কর অগ্রগতিতে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

কানাডার মূলধারার রাজনীতিতে সক্রিয় হওয়ার পরামর্শ দিয়ে প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, কানাডার মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত এবং সক্রিয় হয়ে আপনারা বাংলাদেশের উন্নয়নে আরও বেশি অবদান রাখতে পারবেন।

অন্টারিও আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামামের সভাপতিত্বে অনুষ্ঠানে কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সারোয়ার হোসেন, অন্টারিও আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুকী হাসান, সাধারণ সম্পাদক লিটন মাসুদসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। আজ শিরোপা নির্ধারনী ম্যাচে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ নারী দলের কাছে ৪ রানে হেরেছে বাংলাদেশ। পাকিস্তানের...

পার্বত্য জেলায় ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘রংধনু জাতি’ (রেইনবো নেশন) গঠনের দৃষ্টিভঙ্গি ও মূল ভাবনা পার্বত্য চট্টগ্রামের তিন জেলাতেই সবচেয়ে বেশি প্রতিফলিত হয় বলে মন্তব্য করেছেন...

বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত...

সর্বশেষ

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯...

পার্বত্য জেলায় ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘রংধনু জাতি’ (রেইনবো নেশন) গঠনের...

বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ।...

ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য : বিশ্বব্যাংক-আইএমএফ

মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও উত্তরাধিকার সূত্রে পাওয়া দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির...

মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী মঙ্গলবার চট্টগ্রাম আসছেন। এদিন সন্ধ্যা...

শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...