শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

জেলা পর্যায়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু

- Advertisement -
Single page 1st Paragraph

জেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ১৬ সেপ্টেম্বর শনিবার থেকে শুরু হয়েছে।

এদিন সকাল ১০ টায় এম.এ. আজিজ স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত), চট্টগ্রাম রিটন কুমার বড়ুয়া।

বিশেষ অতিথি ছিলেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সি.জে.কে.এস সহ–সভাপতি ও চেয়ারম্যান রাউজান উপজেলা পরিষদ এ.কে.এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, সহকারী কমিশনার প্লাবন কুমার বিশ্বাস, সহকারী কমিশনার মো. জসিম উদ্দিন, জেলা ক্রীড়া অফিসার হারুন উর রশীদ, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু, চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস এম শহীদুল ইসলাম, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিজেকেএস নির্বাহী সদস্য অহিদ সিরাজ চৌধুরী স্বপন, বনফুল লিমিটেডের জি.এম. আমানুল আলম,সিজেকেএস ফুটবল সম্পাদক (ভারপ্রাপ্ত) আকতারুজ্জামান।

চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা/উপজেলার চ্যাম্পিয়ন ৪২টি দল টুর্নামেন্টে অংশগ্রহন করছে। শনিবার ১০টি খেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের খেলায় ডবলমুরিং থানার আমবাগান সপ্রাবি দল, বন্দর থানার জোনাব আলী সপ্রাবি দল,হাটহাজারী উপজেলার মির্জাপুর ওবাইদুল্লাহ নগর সপ্রাবি দল, রাঙ্গুনিয়া উপজলার খাগড়া খিলমোগল সপ্রাবি দল এবং মীরসরাই উপজেলার মলিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় দল জয়লাভ করে।

বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে পাহাড়তলী থানার হালিশহর হাউজিং এস্টেট সপ্রাবি, চাঁন্দগাও থানার মোহরা জামেউল উলুম সপ্রাবি, হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ কোরানিয়া সপ্রাবি, রাঙ্গুনিয়া উপজেলার ভুমিরখীল সপ্রাবি এবং মীরসরাই উপজেলার ইছাখালী সপ্রাবি জয়লাভ করে।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...