শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

চমকে ভরপুর দল ঘোষণা করলো বিসিবি আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য

- Advertisement -
Single page 1st Paragraph

আগে থেকেই শোনা যাচ্ছিলো আসন্ন নিউজিল্যান্ড সিরিজে ক্যাপ্টেন সাকিব আল হাসান বিশ্রামে থাকছেন।হলোও তাই।কিন্তু তাইবলে এতোটা বিলাসিতা কেউই আশা করেননি।সাকিব আল হাসানের সাথে দলে নেই সেরা পারফরমারদের অনেকে। শনিবার নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১৫ সদস্যের ঘোষিত দলে নেই সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও মেহেদী মিরাজ। বিশ্বকাপের আগে পূর্ণ ফিট থাকতে বিশ্রাম পেয়েছেন তারা। তবে দীর্ঘ বিরতির পর দলে ফিরেছেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ।বিশ্বকাপকে সামনে পূর্ণ প্রস্তুত করে তুলতেই অভিজ্ঞ এই দুই ক্রিকেটারকে রাখা হয়েছে সিরিজে। মাহমুদউল্লাহ ছয় মাস ও তামিম দলের সাথে ছিলেন না প্রায় তিন মাস যাবত।তাঁদের দুইজনের ফিরে আসা অবশ্যই ইতিবাচক।যদি সুযোগ কাজে লাগিয়ে দুজন বিশ্বকাপ দলে জায়গা পেয়ে যান তাহলে শিরোপা স্বপ্ন দেখা বাড়াবাড়ি কিছু হবে বলে মনে হয়না। এদিকে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন সৌম্য সরকার ও নুরুল হাসান সোহান।

তাছাড়া এশিয়া কাপে হঠাৎ সুযোগ পাওয়া এনামুল হক বিজয় এই সিরিজেও নিজের জায়গা ধরে রেখেছেন। দলে আছেন এশিয়া কাপে খেলা শেখ মেহেদী, তানজিদ হাসান তামিম। আছেন তানজিম হাসান সাকিবও। ঘোষিত বাংলাদেশ দল:- লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদি, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...