সোমবার, ৬ জুলাই ২০২৬

আট মাস পর খুলে দেয়া হলো মুরাদপুর-অক্সিজেন সড়ক

- Advertisement -
Single page 1st Paragraph

আট মাস ধরে বন্ধ থাকা চট্টগ্রাম মহানগরীর মুরাদপুর কালভার্টটি অবশেষে পূর্ণাঙ্গভাবে খুলে দেওয়া হয়েছে। শনিবার বিকালে সিডিএ চেয়ারম্যান এম জহিারুল আলম দোভাষ কালভার্টটি উদ্বোধন করেন। এরপর যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
চলতি বছরের ১৭ জানুয়ারি মহানগরীর মুরাদপুর মোড়ে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনের জন্য খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পের আওতায় কালভার্টটি ভাঙা হয়। পরে কালভার্টটি নতুন করে নির্মাণের জন্য বন্ধ করা হয়। এতে চট্টগ্রাম মহানগরীর মুরাদপুর থেকে অক্সিজেনগামী সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন স্থানীয় ও পথচারীরা।
তবে শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে নবনির্মিত কালভার্ট খুলে দেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ। উদ্বোধনের পর থেকে মুরাদপুর-অক্সিজেন সড়ক পুরোদমে চলতে থাকে যানবাহন।
সংশ্লিষ্টরা জানান, কালভার্টটি নির্মাণে খরচ হয়েছে সাড়ে ৪ কোটি টাকা। এর মধ্যে ৩ কোটি টাকা মূল ব্রিজ নির্মাণ এবং বাকি দেড় কোটি টাকা খরচ পাইপলাইন সরাতে। কালভার্টটির দৈর্ঘ্য ২১ মিটার এবং প্রস্থ ১০ মিটার। পথচারী চলাচলে কয়েকদিনের মধ্যে কালভার্টটিতে ফুটপাত করে দেওয়া হবে।
জানা গেছে, মে মাসের দ্বিতীয় সপ্তাহে নতুন কালভার্টটির নির্মাণকাজ শেষ হয়। এর আরো এক মাস পর ২৫ জুন কালভার্টটির আংশিক খুলে দেওয়া হয় যান চলাচলের জন্য। ঈদুল আজহার পর সেটা আবার বন্ধ করে দেওয়া হয়। এরপর ৮ সেপ্টেম্বর খুলে দেওয়া হয়, যা বুধবার বন্ধ করে দেওয়া হয়। সর্বশেষ শনিবার আনুষ্ঠানিক উদ্বোধন হলো।
আতুরার ডিপু এলাকার এক স্থানীয় ব্যক্তি মোহাম্মদ বায়েজিদ বলেন, ‘মহানগরীর ব্যস্ততম এই সড়ক দিয়ে আক্সিজেন হয়ে খাগড়াছড়ি, রাঙামাটি জেলা ছাড়াও উত্তর চট্টগ্রামের রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী, ফটিকছড়ি উপজেলার বাসিন্দারা চলাচল করেন। দীর্ঘদিন এই সড়কটি বন্ধ থাকায় প্রতিদিন অন্তত লক্ষাধিক মানুষের ভোগান্তি পোহাতে হতো। অবশেষে দীর্ঘ আট মাস পর এই ভোগান্তির অবসান হলো।’

এই বিভাগের সব খবর

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যেকে সামনে রেখে...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর দ্য প্রিভেনশন অব ব্লাইন্ডনেসের (আইএপিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ...

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের জোড়া গোলে উড়ন্ত মেক্সিকোকে নাটকীয় ম্যাচে ৩-২ ব্যবধানে পরাজিত করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। এর মাধ্যমে কানাডার পর আরেক সহ-আয়োজক...

সর্বশেষ

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি...

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের জোড়া গোলে উড়ন্ত মেক্সিকোকে নাটকীয় ম্যাচে ৩-২...

ঝড়ো হাওয়ার পূর্বাভাস, ১১ অঞ্চলের নৌবন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত

ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম,...

কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা নারী-শিশুসহ ৯ জন নিহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেসহ পৃথক পাহাড় ধসের ঘটনায় নারী-শিশুসহ...

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...