রবিবার, ১৪ জুন ২০২৬

অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০২০ ও ২০২১ ঘোষণা

- Advertisement -
Single page 1st Paragraph

সাহিত্য-সংস্কৃতি, গবেষণা ও ইতিহাস-ঐতিহ্য বিষয়ক প্রতিষ্ঠান ‘চট্টগ্রাম একাডেমি’ প্রবর্তিত অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০২০ ও ২০২১ ঘোষণা করা হয়েছে। এই দুই বছরে মোট ৪ জন লেখক পুরস্কার পাচ্ছেন।

২০২০ সালে গদ্য বিভাগে ‘সেই সব দিন’ উপন্যাসের জন্য কথাসাহিত্যিক অঞ্জন নন্দী ও পদ্য বিভাগে ‘কাকের পায়ে খুকুর জুতা ’ গ্রন্থের জন্য ছড়াশিল্পী সারওয়ার-উল-ইসলাম এ পুরস্কার পাচ্ছেন।

অন্যদিকে, ২০২১ সালে গদ্য বিভাগে ‘সে এক আশ্চর্য বাতি’ গ্রন্থের জন্য কথাসাহিত্যিক ওমর কায়সার ও পদ্য বিভাগে ‘পাহাড় নদী বন পেরিয়ে ’ কিশোরকবিতা গ্রন্থের জন্য কবি সনজীব বড়ুয়া পাচ্ছেন এ পুরস্কার।

এই ফেব্রæয়ারিতে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হবে। পুরস্কার হিসেবে থাকছে নগদ অর্থ, ক্রেস্ট এবং সনদ।

৩ ফেব্রæয়ারি সন্ধ্যায় চট্টগ্রাম একাডেমির মহাপরিচালক প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমির পরিচালনা পরিষদের সভায় বিচারকদের উপস্থিতিতে পুরস্কার বিজয়ী চার সাহিত্যিকের নাম ঘোষণা করা হয়।

একাডেমির প্রতিষ্ঠাতা সংগঠক শিশুসাহিত্যিক রাশেদ রউফ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যক্ষ ড. আনোয়ারা আলম, প্রাবন্ধিক নেছার আহমদ, শিশুসাহিত্যিক অরুণ শীল, কবি জিন্নাহ চৌধুরী, পরিচালক প্রফেসর রীতা দত্ত, গল্পকার দীপক বড়ুয়া, লেখক সম্পাদক জাহাঙ্গীর মিঞা, শিশুসাহিত্যিক রহমান হাবীব, কবি শারুদ নিজাম, গল্পকার মিলন বনিক, লেখক অধ্যাপক মৃণালিনী চক্রবর্তী, লেখক এস এম মোখলেসুর রহমান, অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তী, অধ্যাপক গোফরান উদ্দীন টিটু, কবি আবুল কালাম বেলাল প্রমুখ। এতে অতিথি ছিলেন কবি রিজোয়ান মাহমুদ, ড. উদিতি দাশ সোমা ও ড. ইলু ইলিয়াস।

 

 

এই বিভাগের সব খবর

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তা ও জোরপূর্বক থানায় নিয়ে যাওয়ার অভিযোগ...

সর্বশেষ

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...

রাঙ্গুনিয়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপের র‍্যালি অনুষ্ঠিত

সারাদেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে...