শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

মালান-মঈন নৈপুণ্যে সিরিজ ইংল্যান্ডের

- Advertisement -
Single page 1st Paragraph

ওপেনার ডেভিড মালানের সেঞ্চুরির পর মঈন আলির ঘুর্ণিতে নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের ওয়ানডে সিরিজ জিতলো বিশ^ চ্যাম্পিয়ন ইংল্যান্ড। গতরাতে সিরিজের চতুর্থ ও শেষ ওয়ানডেতে ইংল্যান্ড ১০০ রানের বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ডকে। এতে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় ইংল্যান্ড। ম্যাচে মালান ১২৭ রান ও মঈন ৪ উইকেট নেন।
লর্ডসে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ইংল্যান্ড। উদ্বোধনী জুটিতে ২৮ রান তুলে বিচ্ছিন্ন হন জনি বেয়ারস্টো ও মালান। ১৩ রান করে ফিরেন বেয়ারস্টো। এরপর মিডল অর্ডার ব্যাটারদের নিয়ে ইংল্যান্ডের রানের চাকা সচল রাখেন মালান। জোর রুটের সাথে ৭৯, হ্যারি ব্রুকের নিয়ে ৩২, জশ বাটলারের সাথে ৫৬ ও লিয়াম লিভিংস্টোনকে নিয়ে ৪৮ রান যোগ করেন মালান। এদের মধ্যে মালান ছাড়া কেউই বড় ইনিংস খেলতে পারেননি। রুট ২৯, ব্রুক ১০, বাটলার ৩৬ ও লিভিংস্টোন ২৮ রানে ফিরেন।
সতীর্থদের সাথে জুটি গড়ার পথে ২১ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে পঞ্চম সেঞ্চুরি তুলে নেন আগের ম্যাচে ৯৬ রানে আউট হওয়া মালান।
৪১তম ওভারে দলীয় ২৪৩ রানে মালানের আউটের পর লোয়ার অর্ডারে স্যাম কারান ২০, ডেভিড উইলি ১৯ ও ব্রাউডন কার্স অপরাজিত ১৫ রারন নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩১১ রান পায় ইংল্যান্ড। নিউজিল্যান্ডের স্পিনার রাচিন রবীন্দ্র ৪ উইকেট নেন।
জবাবে ব্যাট হাতে নেমে এবারও ব্যর্থতার পরিচয় দেয় নিউজিল্যান্ডের ব্যাটাররা। টপ ও মিডল অর্ডারে কেউই বড় ইনিংস খেলতে পারেননি। ৮৮ রানে চতুর্থ ও ১৪২ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে নিউজিল্যান্ড।
স্বীকৃত ব্যাটারদের ব্যর্থতার পর লড়াই করেছেন সাত নম্বরে নামা রবীন্দ্র। মারমুখী ব্যাট করে হাফ-সেঞ্চুরি তুলে দলের হারের ব্যবধান কমান রবীন্দ্র। ৩৯তম ওভারে শেষ ব্যাটার হিসেবে রবীন্দ্র ফিরলে ২১১ রানে অলআউট হয় নিউজিল্যন্ড। ৩টি চার ও ৪টি ছক্কায় ৪৮ বলে ৬১ রান করেন রবীন্দ্র। ইংল্যান্ডের মঈন ৫০ রানে ৪ উইকেট নেন। ম্যাচ ও সিরিজ সেরা হন মালান।
সিরিজ হারের চেয়ে নিউজিল্যান্ডের বড় দুঃশ্চিন্তা টিম সাউদির ইনজুরি। ইংল্যান্ড ইনিংসে ১৪তম ওভারে ক্যাচ নিতে গিয়ে ডান হাতের বৃদ্ধা আঙুলের হাড় সরে গেছে এবং চিড় ধরেছে পেসার সাউদির। এমন ইনজুরিতে বিশ^কাপে অংশ নেয়া অনিশ্চিত হয়ে পড়েছে সাউদির।
ওয়ানডের আগে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-২ সমতায় শেষ করেছিলো ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...