শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

বাজার কারসাজিকারীদের আইনের আওতায় আনা হবে: বাণিজ্যমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

কোনো কারণ ছাড়াই অনেক পণ্যের দাম বেড়েছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাজার কারসাজিকারীদের আইনের আওতায় আনা হবে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর খামারবাড়িতে ইন্দিরা রোড ক্রীড়া চক্রের মাঠে (টিঅ্যান্ডটি মাঠ) টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা আইনের কঠোর প্রয়োগ করতে যাচ্ছি। যারা নিয়মের বাইরে আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

টিপু মুনশি বলেন, সয়াবিন তেলের দাম আরও ৫ টাকা, পাম তেলের দাম আরও ৪ টাকা কমানোর সিদ্ধান্ত হয়েছে।

তিনি আরও বলেন, নতুন করে টিসিবির কার্ড করা হচ্ছে। আমরা (বাণিজ্য মন্ত্রণালয়) ৫০ লাখ পরিবারের জন্য কার্ড করেছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক কোটি করার নির্দেশ দিয়েছেন। বাকিগুলো শিগগিরই মানুষ পেয়ে যাবে। কাজ চলছে।

সেপ্টেম্বর মাসের জন্য সারাদেশে ১ কোটি নিম্ন-আয়ের পরিবারের মধ্যে চারটি পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। প্রতি প্যাকেজে আছে ১০০ টাকা লিটার মূল্যের ২ লিটারের বোতলজাত সয়াবিন তেল। ৭০ টাকা দরের ১ কেজি চিনি। ৬০ টাকা কেজি দরের মসুর ডাল ২ কেজি এবং ৩০ টাকা দরের ৫ কেজি চাল।

কার্ডধারীরা ডিলারের দোকান আর জেলা ও উপজেলায় নির্ধারিত স্থায়ী ডিলারের কাছে থেকে এসব পণ্য কিনছেন। আগামী জানুয়ারি থেকে ডিজিটাল ফ্যামেলি কার্ড চালু হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

এই বিভাগের সব খবর

বান্দরবানে ঝুঁকিপূর্ণ সড়কে পর্যটকবাহী যান চলাচল বন্ধ

জেলার থানচি উপজেলায় থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে তিন্দু বাজার পর্যন্ত সংযোগ সড়কটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সংস্কারকাজ শেষ না হওয়া পর্যন্ত পর্যটকবাহী যান চলাচল...

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। আজ শিরোপা নির্ধারনী ম্যাচে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ নারী দলের কাছে ৪ রানে হেরেছে বাংলাদেশ। পাকিস্তানের...

পার্বত্য জেলায় ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘রংধনু জাতি’ (রেইনবো নেশন) গঠনের দৃষ্টিভঙ্গি ও মূল ভাবনা পার্বত্য চট্টগ্রামের তিন জেলাতেই সবচেয়ে বেশি প্রতিফলিত হয় বলে মন্তব্য করেছেন...

সর্বশেষ

বান্দরবানে ঝুঁকিপূর্ণ সড়কে পর্যটকবাহী যান চলাচল বন্ধ

জেলার থানচি উপজেলায় থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে...

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯...

পার্বত্য জেলায় ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘রংধনু জাতি’ (রেইনবো নেশন) গঠনের...

বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ।...

ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য : বিশ্বব্যাংক-আইএমএফ

মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও উত্তরাধিকার সূত্রে পাওয়া দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির...

মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী মঙ্গলবার চট্টগ্রাম আসছেন। এদিন সন্ধ্যা...