শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

‘জীবনমান উন্নয়নে রোটারী সেবা’ এ মহৎ উদ্যোগে রোটারি পরিবারের সদস্যরা কাজ করে যাচ্ছে :রোটারি গভর্নর আবু ফয়েজ

- Advertisement -
Single page 1st Paragraph

‘সার্ভটু চেইন্জ লাইভ’ জীবন মান উন্নয়নে রোটারী সেবা এই শ্লোগানে এবং মানবসেবায় একগুচ্ছ কর্মসূচি নিয়ে কাল ১ জুলাই থেকে শুরু হচ্ছে রোটাবর্ষ ২০২১-২০২২। ১১৭ তম রোটারিবর্ষের সূচনালগ্নে রোটারির বছরব্যাপি কর্মসূচি পালন উপলক্ষে বুধবার (৩০ জুন) সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২-এর গভর্নর আবু ফয়েজ খান চৌধুরী তার দায়িত্বভার গ্রহণ করে বছরব্যাপি নানা কর্মসূচির কথা তুলে ধরেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, জীবন মান উন্নয়নে রোটারী সেবা এই মতবাদ রোটারি পরিবারের সদস্যরা শুধু বিশ্বাসই করেনা সেই অনুসারে কাজও করে। আর তাই রোটারী বিশ্বকে পোলিও মুক্ত করেছে এবং প্রথম বারের মত জেলা ৩২৮২-এ ‘রোটারি ওয়েলফেয়ার ফান্ড’ নামে রোটারীয়ানদের কল্যাণে কল্যাণ তহবিলের জন্য একটি ব্যাংক হিসাব খোলা হবে। তিনি আরো বলেন, রোটারি একটি আন্তর্জাতিক সেবাধর্মী সংগঠন। এ সংগঠনের সদস্যরা পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।
সংবাদ সম্মেলন কমিটির চেয়ারম্যান পি.পি আজিজুল বারী চৌধুরী জিন্নাহ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন রোটারিয়ান প্রফেসর তৈয়ব চৌধুরী, ডিজিএন ইঞ্জিনিয়ার মতিউর রহমান, জেলা সেক্রেটারি জালাল উদ্দিন বাবুল। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিপি মাহফুজুল হক, সানিউল ইসলাম, আবুল হাসনাত, বোরহান, পিপি মো. আকবর হোসেন, পিপি সাজ্জাদ, আসরার, মঈন, শাহীন, কফিল উদ্দিন মাহমুদ রিপন, সুদিপ্ত, নজরুল ইসলাম, নান্টু, দেবদুলাল ভৌমিক প্রমুখ।
সংবাদ সম্মেলনে গভর্নর আবু ফয়েজ খান চৌধুরী বলেন, ১৯০৫ সালের ২৩ ফেব্রুয়ারি আমেরিকার শিকাগো নগরীতে তরুণ আইনজীবী পল পার্সি হ্যারিস ও তাঁর ৩ বন্ধু তাঁদের সম্প্রীতির সুদৃঢ় ও মানবতার কল্যাণসাধনের জন্য রোটারি ক্লাব গঠন করেছিলেন। তাঁদের এই সংগঠনের ব্যাপক কর্মযজ্ঞে বর্তমানে সারা বিশ্বের ২০০ টিরও অধিক রাষ্ট্র ও ভৌগলিক এলাকায় রোটারি ক্লাবসমূহের কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি আরো বলেন, আমাদের দেশে রোটারীর যাত্রা শুরু হয় ১৯৩৭ সালে আমার নিজ জেলায় কুমিল্লায় শুরু হয় ১৯৬৭ সালে। কুমিল্লায় রোটারীর প্রতিষ্ঠাতা, পি.ডি.জি. আজিজুল হক। আমি তাঁকে পরম শ্রদ্ধার সাথে স্ম§রণ করছি। ১৯৮৪ সালে কুমিল্লা থেকে প্রথম জেলা গভর্নর নির্বাচিত হন জনাব আজিজুল হক, আজ ৩৭ বছর পর আমি কুমিল্লা থেকে জেলা গভর্নর নির্বাচিত হয়েছি। আমার আগে ২০১৮ সালে দিল নাঁশি মোহসেন কুমিল্লার ২য় জেলা গভর্নর এর দায়িত্ব পালন করেন। আমার এই জেলায় ১৬৮ ক্লাব, ৪০০০ এর অধিক রোটারিয়ান রয়েছে। আমার সঙ্গে রোটারী ক্লাব অব ফেনী সেন্ট্রাল এর রোটারিয়ান মোঃ জালাল উদ্দিন বাবলু জেলা সেμেটারী এবং চট্টগ্রাম রিভার সাইন এর রোটা. সানিউল ইসলাম জুয়েল জেলা এক্সিকিউটিব সেμেটারী হিসাবে দায়িত্ব পালন করবেন। এছাড়াও দুইশত এর অধিক ডিস্ট্রিক অফিসিয়াল রয়েছেন। যারা বিভিন্ন পদে আমার সঙ্গে আমার সহযোগী হিসেবে দায়িত্ব পালন করবেন। কাল ১ জুলাই রোটারী ইন্টারন্যাশনাল ৩২৮২ জেলা গভর্নর হিসেবে আমার পথ চলা শুরু হবে। প্রতি বছরেই রোটারী ইন্টারন্যাশনাল এর প্রেসিডেন্ট এর নির্দেশμমে জেলা গভর্নর রোটারিয়ানদের জন্য কিছু সুনির্দিষ্ট সামাজিক কার্যμম পুরো বছরের জন্য করণীয় নির্ধারণ করে দেন। আমিও তাই আমার বৎসরের বার্ষিক পরিকল্পনা হিসেবে সবচেয়ে বেশী যে বিষয়গুলোর উপর গুরুত্ব আরোপ করেছি তাহলো- স্ব-কর্ম সংস্থান প্রকল্পের ব্যবসার উপকরণ ও তহবিল প্রদান কর্মসূচি, রোটারী কমফোর্ট সেন্টার নির্মাণ, কমিউনিটি ক্লিনিকগুলোতে স্বাস্থ্যসেবা প্রদান, সেনিটারী লেট্রিন ও সুপেয় পানির ব্যবস্থ’া করা। প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত একজন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান। “স্ব^-কর্মসংস্থান” প্রকল্পে জেলায় স্বল্প শিক্ষিত লোকজনকে রোটাবর্ষের শুরুর দিন অর্থাৎ আগামীকাল ১০০ জনকে স্ব^ল্প পুঁজিতে ব্যবসা করার জন্য একটা করে রিকশা ভ্যান এবং ব্যবসা করার জন্য প্রয়োজনীয় প্রাথমিক পুঁজি প্রদান করা হবে। এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

এই বিভাগের সব খবর

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের প্রত্যয় অর্থমন্ত্রীর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর এবং বিশ্বমঞ্চে উন্নত ও মর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠায় সরকারের লক্ষ্য পুনর্ব্যক্ত...

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষককে মারধর, অভিযুক্ত গ্রেপ্তার

নগরের আকবরশাহ থানা এলাকায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মোজাহিদুল ইসলাম (৪১) নামে এক স্কুলশিক্ষককে মারধরের ঘটনায় অভিযুক্ত রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তাকে...

রক্ষণাবেক্ষণ কাজের জন্য কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত যানচলাচল করবে

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য ২৪ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ৬ ঘণ্টা ট্রাফিক ডাইভারসনের মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে যানচলাচল অব্যাহত রাখা...

সর্বশেষ

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের প্রত্যয় অর্থমন্ত্রীর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে...

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষককে মারধর, অভিযুক্ত গ্রেপ্তার

নগরের আকবরশাহ থানা এলাকায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মোজাহিদুল ইসলাম...

রক্ষণাবেক্ষণ কাজের জন্য কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত যানচলাচল করবে

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের...

হরমুজে মাইন বসানো নৌযান ধ্বংসের নির্দেশ ট্রাম্পের

কৌশলগত হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের ওপর...

উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন,...

নিউজিল্যান্ডকে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ

ব্যাটার নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি এবং পেসার মুস্তাফিজুর রহমানের...