শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

জি২০ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

- Advertisement -
Single page 1st Paragraph

জি২০ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট।

এর আগে দুপুর ১টা ৮ মিনিটে নয়াদিল্লির পালাম বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার (১০ সেপ্টেম্বর) ত্যাগ করে।

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে জি২০ সম্মেলনে যোগ দিতে শুক্রবার (৮ সেপ্টেম্বর) দিল্লি যান শেখ হাসিনা। ওইদিনই সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনে মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন শেখ হাসিনা। বৈঠকের আগে তিনটি সমঝোতা স্মারক (এমওইউ)-কৃষি গবেষণায় সহযোগিতা, সংস্কৃতি বিনিময়, বাংলাদেশি টাকা এবং ভারতীয় রুপির (দুই দেশের সাধারণ মানুষ) মধ্যে লেনদেন সহজ করার বিষয়ে স্বাক্ষরিত হয়।

৯ সেপ্টেম্বর জি২০ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিন্ন ভিন্ন অধিবেশনে যোগ দেন এবং শীর্ষ সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘ওয়ান আর্থ, ওয়ান ফ্যামিলি, ওয়ান ফিউচার’ শীর্ষক দুটি বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: ফোকাস বাংলা
‘ওয়ান আর্থ’ ও ‘ওয়ান ফ্যামিলি’ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন, করোনার পর অর্থনৈতিক পুনরুদ্ধার, ইউরোপে যুদ্ধের ফলে জ্বালানি, খাদ্য ও সারের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের বৈশ্বিক সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার মতো চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবিলা করা যায় তা তুলে ধরেন। এছাড়া প্রধানমন্ত্রী তার সরকারের মেয়াদকালে বিভিন্ন আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের অবিশ্বাস্য সাফল্যের অভিজ্ঞতা বিশ্ব নেতাদের কাছে উপস্থাপন করেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১২৪০

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, মাদকসহ প্রভৃতি অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন...

বান্দরবানে ঝুঁকিপূর্ণ সড়কে পর্যটকবাহী যান চলাচল বন্ধ

জেলার থানচি উপজেলায় থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে তিন্দু বাজার পর্যন্ত সংযোগ সড়কটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সংস্কারকাজ শেষ না হওয়া পর্যন্ত পর্যটকবাহী যান চলাচল...

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। আজ শিরোপা নির্ধারনী ম্যাচে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ নারী দলের কাছে ৪ রানে হেরেছে বাংলাদেশ। পাকিস্তানের...

সর্বশেষ

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১২৪০

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, মাদকসহ প্রভৃতি অপরাধ...

বান্দরবানে ঝুঁকিপূর্ণ সড়কে পর্যটকবাহী যান চলাচল বন্ধ

জেলার থানচি উপজেলায় থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে...

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯...

পার্বত্য জেলায় ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘রংধনু জাতি’ (রেইনবো নেশন) গঠনের...

বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ।...

ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য : বিশ্বব্যাংক-আইএমএফ

মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও উত্তরাধিকার সূত্রে পাওয়া দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির...