শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

সরকারের নয়, বিএনপির সামনে কঠিন সময় আসছে: তথ্যমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকারের সামনে কঠিন সময় নয় বরং বিএনপির সামনে কঠিন সময় আসছে।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ড. হাছান মাহমুদ ব‌লেন, বিএনপির একদফা দাবি যে মাঠে মারা গেছে তা গতকালের বিএনপির সমাবেশেই প্রমাণ হয়েছে। নেতা কর্মীদের চাঙ্গা রাখার জন্য একদফা নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নানান সময় নানা কথা বলেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগেও ভালো ছিল, এখন থেকে সে সম্পর্ক আরো জোরদার হবে। এই সেলফির মধ্যে রাজনৈতিক বার্তা রয়েছে।

তিনি আরো ব‌লেন, ছবি অনেক কথা বলে। জো বাইডেন নিজ হাতে যে সেলফি তুলেছেন তার অর্থ সবাই বোঝেন। জো বাইডেনের সঙ্গে পুর্ব ঘোষিত মিটিং না থাকলেও এমন রাষ্ট্রীয় প্রোগ্রামে সাইড লাইনে অনেক মিটিং হয়। শেখ হাসিনার সঙ্গে জো বাইডেনের সেরকম আলোচনাই হয়েছে দিল্লির জি ২০ প্রোগ্রামে।

ডিএজি এমরান আহম্মদ ভূঁইয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, তিনি সপরিবারে আমেরিকান অ্যাম্বাসিতে গিয়েছিলেন সেখানকার ভিসা পেতে। সেটার আশ্বাস না পেয়ে ফিরে যেতে হয়েছে তাকে। এমরান আহম্মদ এর মতো এই মতাদর্শের লোক সরকারি চাকরিতে থাকার মাধ্যমে প্রমাণ হয়েছে, সরকার দল দেখে চাকরি দেয় না। আওয়ামী লীগ, বিএনপি সব দলের মানুষই সরকারি চাকরি পেয়েছে এবং এখনো আছে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১২৪০

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, মাদকসহ প্রভৃতি অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন...

বান্দরবানে ঝুঁকিপূর্ণ সড়কে পর্যটকবাহী যান চলাচল বন্ধ

জেলার থানচি উপজেলায় থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে তিন্দু বাজার পর্যন্ত সংযোগ সড়কটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সংস্কারকাজ শেষ না হওয়া পর্যন্ত পর্যটকবাহী যান চলাচল...

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। আজ শিরোপা নির্ধারনী ম্যাচে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ নারী দলের কাছে ৪ রানে হেরেছে বাংলাদেশ। পাকিস্তানের...

সর্বশেষ

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১২৪০

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, মাদকসহ প্রভৃতি অপরাধ...

বান্দরবানে ঝুঁকিপূর্ণ সড়কে পর্যটকবাহী যান চলাচল বন্ধ

জেলার থানচি উপজেলায় থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে...

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯...

পার্বত্য জেলায় ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘রংধনু জাতি’ (রেইনবো নেশন) গঠনের...

বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ।...

ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য : বিশ্বব্যাংক-আইএমএফ

মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও উত্তরাধিকার সূত্রে পাওয়া দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির...