বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

বাঁচানো গেল না বানরটিকে

- Advertisement -
Single page 1st Paragraph

বিদ্যুৎস্পৃষ্টে শরীর ঝলসে যন্ত্রণাকাতর যে বানরটি হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিল সেটি মারা গেছে। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কার্যালয়ের বানরটির মৃত্যু হয়।

বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য বলেন, আমরা অনেক চেষ্টা করেও বানরটিকে বাঁচাতে পারলাম না। বানরটির শরীরের বিভিন্ন অংশে আঘাত ছিল। যন্ত্রণায় কাতর ছিল। চিকিৎসাও চলছিল। প্রথম দিন বানরটি সীতাকুণ্ড থেকে উদ্ধার করে নিয়ে আসার পরে একটু শারীরিক উন্নতি হলেও পর দিন থেকে ক্রমান্বয়ে অবনতির দিকে যাচ্ছিল। বানরটি খাওয়া দাওয়া ছেড়ে দিলে তাকে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) পাঠানো হয়। সেখানে তাকে স্যালাইন দেয়ার পাশাপাশি তরল জাতীয় খাওয়া খাওয়ানোর চেষ্টা করা হয়। তবে খাবার না খাওয়ায় তার শরীরের আরও অবনতি ঘটে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে বানরটির দেখভাল করার দায়িত্বে থাকা কর্মী গিয়ে দেখেন সেটি মারা গেছে। নিহত বানরের মৃতদেহটি বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কার্যালয়ের ভেতর পুঁতে ফেলা হয়েছে। বানরটিকে বাঁচানো ও চিকিৎসার কোনো কমতি ছিল না।

এর আগে সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্টে আহত হওয়া বানরটি পরপর তিনদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে চিকিৎসা নিতে আসে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুরু উদ্দিন রাশেদের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হয়। পরে ৪ সেপ্টেম্বর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায়।

প্রসঙ্গত, গত ২৮ আগস্ট সীতাকুণ্ড পৌরসদরে একটি খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয় বানরটি। এতে শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায় বানরটির।

এই বিভাগের সব খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত করতে তাদের উপযুক্ত শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা এবং স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে এখানে এসে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন । আজ...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ দেওয়া...

সর্বশেষ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম...

অনলাইন স্ক্যামিং: চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশী-জালালাবাদ এলাকায় ‘অনলাইন স্ক্যামিংয়ের’ অভিযোগে গ্রেপ্তার...

চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও...

দুদকের মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক)...