বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

৫০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

আনোয়ারা উপজেলায় ৫০ হাজার পিস ইয়াবাসহ মোঃ আক্কাছ (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

গত বুধবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার রায়পুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মধ্যম গহিরা এলাকার বাঁচা মিয়া মাঝির বাড়ির সাদ্দামের বসতঘর থেকে এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আক্কাছ স্থানীয় জাফর আহমদের বাড়ির জাফর আহমেদের ছেলে।

র‌্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ পতেঙ্গার একটি অভিযানিক দল রায়পুর ইউনিয়নের মধ্যম গহিরায় অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মোঃ আক্কাছ (৪৫) কে আটক করা হয়। এসময় সাদ্দাম হোসেন (২৫), আজিজুল হক (২০), মোঃ হাসান নামের তিনজন পালিয়ে যায়। পরবর্তীতে আটককৃত আক্কাছকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বসতঘরের ড্রামের ভেতরে সংরক্ষিত রাখা ইয়াবা ট্যাবলেটের কথা স্বীকার করে। পরে উপস্থিত স্বাক্ষী গণের সামনে ড্রাম থেকে ১টি সাদা রংয়ের প্লাষ্টিকের বাজারের ব্যাগে বিশেষ কায়দায় সংরক্ষিত করে রাখা ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১কোটি ৫০হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানায় অফিসার (ইনচার্জ) ওসি সোহেল আহম্মেদ বলেন, র‌্যাব-৭ পতেঙ্গার একটি অভিযানিক দল ৫০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।

এই বিভাগের সব খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত করতে তাদের উপযুক্ত শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা এবং স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে এখানে এসে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন । আজ...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ দেওয়া...

সর্বশেষ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম...

অনলাইন স্ক্যামিং: চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশী-জালালাবাদ এলাকায় ‘অনলাইন স্ক্যামিংয়ের’ অভিযোগে গ্রেপ্তার...

চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও...

দুদকের মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক)...