মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

বাজে শটকে দায়ী করলেন সাকিব

- Advertisement -
Single page 1st Paragraph

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারের জন্য বাজে ব্যাটিংকে দায়ী করলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
একই সাথে পাকিস্তানের বোলিং আক্রমণের প্রশংসা করেছেন সাকিব। ব্যাটিং সহায়ক উইকেটে গতিময় পেসের সাথে লাইন লেন্থ বজায় রেখে বোলিং করেছে পাকিস্তানের বোলাররা। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বলেন, আমরা শুরুতেই হেরে গেছি, তারা সত্যিই খুব ভালো বোলিং করেছে এবং আমরা কিছু সাধারণ মানের শট খেলেছি। এই ধরনের উইকেটে ১০ ওভারের মধ্যে আমাদের ৪ উইকেট হারানো উচিত হয়নি।’
তিনি আরও বলেন, ‘আমাদের খুব ভালো জুটি হয়েছিলো। আমাদের আরও ৭-৮ ওভার খেলা উচিত ছিলো। আমি আউট হবার পর আর কোন জুটি হয়নি। এই ধরনের উইকেটে খুবই বাজে ব্যাটিং পারফরমেন্স করেছি আমরা।’
মিড উইকেটে ক্যাচ দিয়ে শুরুতে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মেহেদি হাসান মিরাজ আউট হলেও দারুন কিছু শটে দলকে সঠিক পথে রেখেছিলেন লিটন দাস। মোহাম্মদ নাইমকে নিয়ে জুটি গড়ার চেষ্টা ক্েরন লিটন। কিন্তু আফ্রিদির লাফিয়ে উঠা বল সামলাতে না পেরে উইকেটের পেছনে ক্যাচ দেন লিটন। নাসিম শাহ-আফ্রিদি ও হারিস রউফের তোপে ৯ দশমিক ১ ওভারে ৪৭ রানে ৪ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।
এরপর পঞ্চম উইকেটে ১০০ রানের জুটি গড়ে বাংলাদেশকে লজ্জার হাত থেকে বাঁচান সাকিব ও মুশফিক। সাকিব ৫৩ ও মুশফিক সর্বোচ্চ ৬৪ রান করেন। কিন্তু উইকেটে সেট হয়েও বাজে শট খেলে বিদায় নেন দুই সিনিয়র ক্রিকেটার। এতে ৩৮ দশমিক ৪ ওভারে ১৯৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ১৯ রানে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার রউফ।
জবাবে ওপেনার ইমাম উল হক ও মোহাম্মদ রিজওয়ানের জোড়া হাফ-সেঞ্চুরিতে ৩৯ দশমিক ৩ ওভারে জয়ের স্বাদ নেয় পাকিস্তান। ইমাম ৭৮ ও রিজওয়ান অপরাজিত ৬৩ রান করেন।
সাকিব বলেন, ‘বিশে^র এক নম্বর দল পাকিস্তান। তাদের বিশ^ মানের সেরা ফ্রন্টলাইন বোলার আছে। বোলাররা ভালো করলে ব্যাটারদের কাজটা সহজ হয়ে যায়।’
একই সাথে নিজ দলের বোলারদেরও প্রশংসা করেছেন সাকিব। পুঁজি কম থাকা সত্বেও কিছু সময় পাকিস্তানের ব্যাটারদের চাপে ফেলেছিলো বোলাররা। সাকিব বলেন, ‘আমরা বোলিংয়ে ভালো করেছি। এই মুর্হূতে ব্যাটিং ভালো ও খারাপ মিলিয়ে হচ্ছে। আমাদের ধারাবাহিক হতে হবে এবং আমরা সেটাই করার চেষ্টা করবো। আমাদের তিন পেসার দারুন বল করেছে। গত কয়েক বছর ধরে ভালো বোলিং করছে তারা।’
তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্যবশত, আমরা উইকেট শিকার করতে পারিনি। এটি এমন উইকেট ছিলো না, যেখানে ব্যাটাররা ভুল না করলে আপনি উইকেট পেতে পারেন। আমি এলপিএল (শ্রীলংকায়) খেলাকালে উইকেট ধীর গতির ছিলো। যদি এমন হয়ে থাকে, তাহলে সেটি আমাদের জন্য ভালো হবে। আশা করছি কলম্বোতে আমরা ভালো খেলবো।’
আগামী শনিবার সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। জয়ের ধারায় ফিরে আসার স্বপ্ন দেখছেন সাকিব। গ্রুপ পর্বে শ্রীলংকার কাছে ৫ উইকেটে হেরেছিলো বাংলাদেশ।
সাকিব বলেন, ‘এ ম্যাচকে গুরুত্বসহকারে নিতে হবে এবং পরের ম্যাচের জন্য এগিয়ে যেতে হবে। কারন খুব তাড়াতাড়ি আমাদের আরও একটি ম্যাচ আছে।’

এই বিভাগের সব খবর

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে গুলি চালানো হয়েছে। এ ঘটনায় তিন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। পুলিশ কর্মকর্তা মোহিত গর্গের বরাতে মুম্বাই...

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা...

পটিয়ায় পিডিবির ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ছিঁড়ে পড়া তারে জড়িয়ে মো. ইমন (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে...

সর্বশেষ

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে...

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে...

পটিয়ায় পিডিবির ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ছিঁড়ে পড়া তারে...

পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে প্রধানমন্ত্রী

দেশব্যাপী চলমান শারদীয় দুর্গোৎসবে ঢাকার বাইরের পূজামণ্ডপ পরিদর্শন এবং...

জ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিশ্বব্যাপী...

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ তিন বছর...