বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সুইজারল্যান্ড ও সিঙ্গাপুর থেকে দুই কার্গো এলএনজি কিনবে সরকার

- Advertisement -
Single page 1st Paragraph

সুইজারল্যান্ড ও সিঙ্গাপুর থেকে দুই কার্গো বা ৬৭ লাখ ২০ হাজার এমএমবিটিইউ এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১ হাজার ২৪২ কোটি ৮০ লাখ ৯৫ হাজার ৬৮০ টাকা।
এই এলএনজি আমদানি করার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ খান সাংবাদিকদের বলেন, আজকে ক্রয় কমিটির অনুমোদনের জন্য ৬টি প্রস্তাব উপস্থাপন করা হয়। প্রস্তাবনাগুলোর মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ২টি, কৃষি মন্ত্রণালয়ের ২টি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১টি এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের ১টি প্রস্তাবনা ছিল।
এর মধ্যে ক্রয় কমিটি ৫ টি প্রস্তাবের অনুমোদন দিয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাবটি বাতিল করা হয়েছে। অনুমোদিত ৫টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ১ হাজার ৬৮২ কোটি ২৭ লাখ ১০ হাজার ৬৮০ টাকা।
তিনি বলেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) আইন-২০২১’ -এর আওতায় স্পট মার্কেট থেকে (২০২৩ সালের ২০তম) এক কার্গো এলএনজি সুইজারল্যান্ডের মেসার্স টোটাল এনার্জি গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেডের কাছ থেকে ৫৯৫ কোটি ৪৫ লাখ ৮৮ হাজার ৬৪০ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি এমএমবিটিইউ এর দাম পড়বে ১৩.৭৭ মার্কিন ডলার।
এছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আর এক প্রস্তাবের প্রেক্ষিতে ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) আইন-২০২১’-এর আওতায় স্পট মার্কেট থেকে এক কার্গো (২০২৩ সালের ২১তম) এলএনজি সিঙ্গাপুরের ভিটল এশিয়া পিটিই লিমিটেডের কাছ থেকে ৬৪৭ কোটি ৩৫ লাখ ৭ হাজার ৪০ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি এমএমবিটিইউ এর দাম পড়বে ১৪.৯৭ মার্কিন ডলার।
অতিরিক্ত সচিব জানান, কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কোর ওসিপি, এস এ থেকে ৬ষ্ঠ লটে ৩০ হাজার মেট্রিক টন এসপি সার ১২৯ কোটি ১০ লাখ ৫ হাজার টাকায় আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক সৌদি আরবের মা’আদেন থেকে ৭ম লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার ২৩৭ কোটি ৬১ লাখ ৫০ হাজার টাকায় আমদানির প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।
এদিকে, বরিশালের পান্ডব ও পায়রা নদীর উপর নলুয়া-বাহেরচর সেতু নির্মাণের জন্য যৌথভাবে দেশি-বিদেশি ৫ প্রতিষ্ঠানকে পরামর্শক হিসেবে নিয়োগ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন পেয়েছে। এতে মোট ব্যয় হবে ৭২ কোটি ৭৪ লাখ ৬০ হাজার টাকা।
সাঈদ মাহমুদ খান জানান, ‘বরিশাল (দিনেরারপুল)-লক্ষীপাশা-দুমকি সড়কে পান্ডব-পায়রা নদীর উপর নলুয়া-বাহেরচর সেতু নির্মাণ’ প্রকল্পের আওতায় যে ৫ প্রতিষ্ঠান পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছে, সেগুলো হলো-কোরিয়ার দোহা, অস্ট্রেলিয়ার এসএমইসি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড, কুয়েতের প্যান আরব কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের সেরাম অ্যাসোসিয়েটস লিমিটেড এবং এসিই কনসালন্ট।

এই বিভাগের সব খবর

বিশ্ব স্ট্রোক দিবস আজ : লক্ষণ জেনে দ্রুত চিকিৎসা নিলে বাঁচতে পারে অসংখ্য প্রাণ

বিশ্ব স্ট্রোক দিবস আজ। স্ট্রোক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের লক্ষণ দ্রুত শনাক্ত এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর বিশ্বজুড়ে দিবসটি পালন...

মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন...

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জাপান সফরের অংশ হিসেবে দেশটির নাগোয়ায় অবস্থিত টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১২টার দিকে তিনি এই কারখানা পরিদর্শন...

সর্বশেষ

বিশ্ব স্ট্রোক দিবস আজ : লক্ষণ জেনে দ্রুত চিকিৎসা নিলে বাঁচতে পারে অসংখ্য প্রাণ

বিশ্ব স্ট্রোক দিবস আজ। স্ট্রোক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের...

মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী...

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জাপান সফরের অংশ হিসেবে দেশটির নাগোয়ায় অবস্থিত টয়োটার মোতোমাচি...

২৭২ রানে অলআউট বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম...

টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

জাপান সফরের তৃতীয় দিনে টোকিওতে স্বাস্থ্যসেবা, প্রবীণ পরিচর্যা ও...

ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ঢাকাসহ সারা দেশকে পরিচ্ছন্ন, দূষণমুক্ত...