শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

চুয়েটে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স শুরু বৃহস্পতিবার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) পদার্থবিজ্ঞান বিভাগের আয়োজনে আগামীকাল বৃহস্পতিবার থেকে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স শুরু হচ্ছে। গতকাল মঙ্গলবার চুয়েট পদার্থবিজ্ঞান বিভাগ আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়। আয়োজক কমিটির সচিব পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আশরাফ আলী লিখিত বক্তব্যে জানান, চুয়েটের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর কনফারেন্স রুমে বৃহস্পতিবার সকাল নয়টায় এই কনফারেন্স শুরু হবে। শেষ হবে শুক্রবার। ৫ম বারের মত আয়োজিত দুদিনের এই কনফারেন্সে দেশ–বিদেশের পদার্থবিজ্ঞানের শিক্ষা ও গবেষণার সর্বশেষ অগ্রগতি নিয়ে আয়োজিত 5th Intentional Conference on Physics for Sustainable Development & Technology (ICPSDT-2023) শীর্ষক আন্তর্জাতিক এই কনফারেন্সে ৪টি কি–নোট স্পিস, ১৪টি ইনভাইটেড স্পিস ও ১৪টি টেকনিক্যাল সেশনে ১১২টি প্রবন্ধ গবেষক এবং ১টি পোস্টার সেশনে ৫৭টি প্রবন্ধ উপস্থাপন করা হবে। এই কনফারেন্সে বাংলাদেশ ছাড়াও যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, চীন, ভারত, জাপানসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পদার্থবিজ্ঞান বিষয়ের কয়েকশ শিক্ষক, গবেষক, বিজ্ঞানী, প্রকৌশলী, প্রফেশনাল এবং উদ্যোক্তাদের মিলনমেলা বসবে। কনফারেন্সে ‘টেকসই উন্নয়ন ও প্রযুক্তি’ বিষয়ক গুরুত্বপূর্ণ প্রবন্ধসমূহ উপস্থাপিত হবে। কনফারেন্সের এবারের থিম হচ্ছে ‘উদীয়মান ভবিষ্যতের জন্য পদার্থবিজ্ঞান’।

কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ। গেস্ট অফ অনার থাকবেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। বিশেষ অতিথি থাকবেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সুনীল ধর। সভাপতিত্ব করবেন পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক স্বপন কুমার রায়। গতকালের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. স্বপন কুমার রায়, অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন, অধ্যাপক ড. এইচএমএআর মারুফ, অধ্যাপক ড. মো. মহিউদ্দিন প্রমুখ।

এই বিভাগের সব খবর

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আগামীকাল শনিবার থেকে সারাদেশে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’। প্রধানমন্ত্রী তারেক রহমান...

আনুষ্ঠানিক প্রস্তাব এলে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চালু হতে পারে

ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব আসলে পদ্মা সেতুর ওপর দিয়ে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। আজ বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠিত ৩৮তম...

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

সর্বশেষ

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায়...

আনুষ্ঠানিক প্রস্তাব এলে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চালু হতে পারে

ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব আসলে পদ্মা সেতুর ওপর...

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময়...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...