শনিবার, ১ আগস্ট ২০২৬

চিটাগাং চেম্বারের নবনির্বাচিত পরিচালকমন্ডলীর দায়িত্ব গ্রহণ

- Advertisement -
Single page 1st Paragraph

নিজস্ব প্রতিবেদক

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ মেয়াদের জন্য নবনির্বাচিত পরিচালকমন্ডলী বুধবার(৩০ জুন) সকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্বভার গ্রহণ করেন। ১লা জুলাই থেকে ২ বছরের জন্য তাঁরা চেম্বারকে নেতৃত্ব দেবেন। এ সময় চেম্বারের ৫ম বারের মত নির্বাচিত প্রেসিডেন্ট মাহবুবুল আলম’র সভাপতিত্বে সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, পরিচালকবৃন্দ এ. কে. এম. আক্তার হোসেন, মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), অঞ্জন শেখর দাশ, মোঃ ওমর ফারুক, হাসনাত মোঃ আবু ওবাইদা, সাকিফ আহমেদ সালাম, ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, মোঃ ইফতেখার ফয়সাল, এস. এম. তাহসিন জোনায়েদ, মোহাম্মদ আদনানুল ইসলাম, তানভীর মোস্তফা চৌধুরী ও মোহাম্মদ নাসিরুল আলম এবং বিদায়ী পরিচালক মোঃ এম. মহিউদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

সভাপতি মাহবুবুল আলম তাঁর বক্তব্যে বাংলাদেশের অর্থনীতির হৃদস্পন্দন বন্দরনগরী চট্টগ্রামের হাজার বছরের ঐতিহ্যের অংশ দেশের অন্যতম প্রাচীন বাণিজ্য সংগঠন দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র শত বছরের পথ পরিক্রমার ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে জনাব এম.এ.লতিফ এমপি সমর্থিত ‘চেম্বার পরিষদ’ এর নেতৃত্বে গঠিত পূর্ণ প্যানেলকে ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ মেয়াদে নির্বাচিত করায় চিটাগাং চেম্বারের সকল সদস্যকে পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান।

তিনি বলেন-সকল ব্যবসায়ী মহলের এই অকুন্ঠ সমর্থন আগামী দিনের সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে চিটাগাং চেম্বারের বিভিন্ন উদ্যোগকে আরো বেগবান করবে। দেশের শিল্প ও বাণিজ্যের প্রসার এবং চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশের নবপ্রজন্মকে যুগোপযোগী করে গড়ে তোলার এই প্রয়াসে আপনাদের আন্তরিক সহযোগীতা একান্তভাবে কামনা করেন। মাহবুবুল আলম করোনা মহামারীর মধ্যেও বিগত দুই বছর চেম্বারের উল্লেখযোগ্য কর্মকান্ডের জন্য তাঁর সহযোগী সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ও পরিচালকবৃন্দকে ধন্যবাদ জানান এবং নবনির্বাচিত পরিচালকমন্ডলীকে সাথে নিয়ে চেম্বারের কার্যক্রমের মাধ্যমে চট্টগ্রামের ভাবমূর্তি উন্নয়ন, অর্থনৈতিকভাবে জাতীয় গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে ভূমিকা পালন এবং আন্তর্জাতিক অর্থনৈতিক পরিমন্ডলে বাংলাদেশের স্বার্থে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। চেম্বার সচিবালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে নবনির্বাচিত পরিচালকমন্ডলীকে অভিনন্দন জানানো হয়।

 

এই বিভাগের সব খবর

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার। তার আধুনিক ডিজাইন ও ফিজিবিলিটি স্টাডি কাজ দ্রুত গতিতে এগিয়ে...

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার : সার্জিও গর

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর বলেছেন, বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা এবং সামগ্রিক অংশীদারিত্ব আরও জোরদার করা যুক্তরাষ্ট্রের অন্যতম অগ্রাধিকার। আজ...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ...

সর্বশেষ

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার...

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার : সার্জিও গর

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে : আইনমন্ত্রী

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন...