বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

সন্দ্বীপে ডাক্তার-নার্সের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ

- Advertisement -
Single page 1st Paragraph

সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার-নার্সের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। শিশুটির নাম সায়েম(২)।সে সন্দ্বীপ পৌরসভা ৭নং ওয়ার্ডের জনৈক রাসেলের ছেলে।

শিশুটির মা রাজিয়া সুলতানা অভিযোগ করে জানান, রাত ২ টায় শিশুটির বুকে কফ জমলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।ডাক্তার-নার্সরা তখন গভীর ঘুমে।ঘুম থেকে জাগানোর পর ডাক্তার একটি প্রেসক্রিপশন দেয়।সে মোতাবেক ঔষধ ও অক্সিজেন দিয়ে নার্স তারাহুড়ো করে ঘুমিয়ে পড়েন।শিশুটির এক পর্যায়ে অক্সিজেন মাস্ক খুলে গেলে নার্স ও ডাক্তারকে ঘুৃম থেকে অনেক ডাকাডাকি করেও আর জাগানো যায়নি।এরপর মাস্ক খুলে যাওয়ায় অক্সিজেন স্বল্পতায় শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ তার মা ও স্বজনরা। ঘটনার পর জনরোষ সৃষ্টি হলে ঐদিন দায়িত্ব পালনকারী অভিযুক্ত ডাক্তার জাহিদ মাওলা,নার্স রাজিয়া সুলতানা ও শাহনাজ পারভীন ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মানস বিশ্বাস বলেন, এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।তারা তিন দিনের ভেতর তদন্ত রিপোর্ট দেবেন। অবহেলার প্রমান হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এদিকে অবহেলায় শিশু মৃত্যুর প্রতিবাদ ও বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সন্দ্বীপ অধিকার আন্দোলন নামের স্থানীয় একটি সামাজিক সংগঠন। ১ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪ টায় সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনটির সদস্য মোঃ সাকিল খান এর পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি লেখক ও সাংবাদিক মোঃ হাসানুজ্জামান সন্দ্বীপি,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সেলিম সওদাগর, কবি মোস্তফা হায়দার,কার্যকরী সদস্য এ আর রাশেদ, মাস্টার রিয়াদ হোসেন ও শিশুটির মা-বাবা,দাদীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন জাসদ নেতা জব্বার হোসেন,সন্দ্বীপ অধিকার আন্দোলনের সদস্য নূরনবী,রোমান,মিলাদ,মুন্না,সৌরভ,সাদ্দাম হোসেন,নজরুল,আরিফ,জিয়া রহমান,সাজ্জাদসহ স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। সভাপতির বক্তব্যে মোঃ হাসানুজ্জামান সন্দ্বীপি বলেন, ডাক্তারদের জনসম্মুখে প্রকাশসহ নিরপেক্ষভাবে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের গঠন করতে হবে।নয়তো ধারাবাহিক আন্দোলন চলবে।

এই বিভাগের সব খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত করতে তাদের উপযুক্ত শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা এবং স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে এখানে এসে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন । আজ...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ দেওয়া...

সর্বশেষ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম...

অনলাইন স্ক্যামিং: চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশী-জালালাবাদ এলাকায় ‘অনলাইন স্ক্যামিংয়ের’ অভিযোগে গ্রেপ্তার...

চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও...

দুদকের মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক)...