সোমবার, ২ নভেম্বর ২০২৬

সীতাকুণ্ডে দ্বিতীয়বারের মতো “দ্যা ভয়েজ অফ সীতাকুণ্ড” সংগীত অডিশন শুরু

তৃর্ণমূল থেকে সংগীত প্রতিভা বের করে আনতে চট্টগ্রামের সীতাকুণ্ডে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ” বারামখানা”র আয়োজনে দ্বিতীয় বারের মতো “দ্যা ভয়েজ অফ সীতাকুণ্ড” সংগীত অডিশন পর্ব-২ এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম। বারামখানা’র সভাপতি ইকবাল হোসোন টিপু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দিপঙ্কর চক্রবর্তী দীপ্ত ও পাতা দে বৃষ্টি’র যৌথ পরিচালায় অনুষ্ঠান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ ম ম দিলসাদ। সংগীত অডিশনে ৭০ জন ক্ষুদে শিল্পী অংশ গ্রহণ করে তারমধ্যে ৩৫ জন ইয়েস কার্ড অর্জন করে। সংগীত অডিশনে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সুরাইয়া বাকের, আকলিমা আক্তার মুক্তা, অরিন্দম চক্রবর্তী এবং প্রদীপ ভট্টাচার্য।
অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, বাংলাদেশ স্কাউট সীতাকুণ্ড উপজেলা কমিশনার মোঃ জাহাঙ্গীর ভূইয়াসহ বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া মনোমুগ্ধকর যাদু প্রদর্শনে মুগ্ধ হন শতাধিক অতিথি।

এই বিভাগের সব খবর

রাউজানে বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার

চট্টগ্রামের রাউজানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ আব্দুর রহিম বাদশা (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, গতকাল শনিবার...

ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য বিক্রি, চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম মহানগরের আতুরার ডিপো এলাকায় নকল ডানো ক্রিম বিক্রি, খাদ্য প্রস্তুতে নিষিদ্ধ রাসায়নিক রঙের ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট...

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা: এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক...

সর্বশেষ

রাউজানে বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার

চট্টগ্রামের রাউজানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ...

ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য বিক্রি, চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম মহানগরের আতুরার ডিপো এলাকায় নকল ডানো ক্রিম বিক্রি,...

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা: এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সংসদ...

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন...