সোমবার, ২ নভেম্বর ২০২৬

শ্যামলী বাসে তল্লাশি করে ২২ লাখ টাকার হেরোইন উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী শ্যামলী বাসে তল্লাশি চালিয়ে ২২ লাখ টাকার ১ কেজি ১শ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল নয়টার দিকে ভাটিয়ারী বিএমএ গেইট এলাকায় ঝিনাইদহ থেকে আসা বাস থেকে এই হেরোইন উদ্ধার করা হয়। তবে জব্দ হেরোইনের মালিককে পাওয়া যায়নি।

বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্যমতে, চট্টগ্রামকে রুট হিসেবে ব্যবহার করে হেরোইন বাইরে পাচার হচ্ছে। ষষ্ঠবারের মত হেরোইন জব্দ করা হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বারবার হেরোইন উদ্ধারের ঘটনায় আতঙ্কিত যাত্রীরা।

এ বিষয়ে বিজিবি চট্টগ্রাম আট ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী বলেন, ঝিনাইদহ জেলার শৈলকূপা থেকে শ্যামলী পরিবহনের একটি বাসে চট্টগ্রামের উদ্দেশ্যে হেরোইন নিয়ে আসার গোপন সংবাদের সূত্র ধরে ভাটিয়ারী বিএমএ গেট এলাকায় যাত্রীবাহী বাসটি থামানো হয়। পরে বাসে তল্লাশি চালিয়ে একটি কালো ব্যাগ থেকে ১ প্যাকেট হেরোইন পাওয়া যায়। যার ওজন ১ কেজি ১শ গ্রাম। এই হেরোইনের বাজারমূল্য ২২ লাখ টাকা।

এই বিভাগের সব খবর

রাউজানে বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার

চট্টগ্রামের রাউজানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ আব্দুর রহিম বাদশা (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, গতকাল শনিবার...

ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য বিক্রি, চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম মহানগরের আতুরার ডিপো এলাকায় নকল ডানো ক্রিম বিক্রি, খাদ্য প্রস্তুতে নিষিদ্ধ রাসায়নিক রঙের ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট...

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা: এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক...

সর্বশেষ

রাউজানে বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার

চট্টগ্রামের রাউজানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ...

ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য বিক্রি, চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম মহানগরের আতুরার ডিপো এলাকায় নকল ডানো ক্রিম বিক্রি,...

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা: এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সংসদ...

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন...