চট্টগ্রামের রাউজানে সরকারি মালিকানাধিন জায়গা (১নম্বর খাস খতিয়ানভুক্ত) দখল করে অবৈধ উপায়ে গড়ে উঠা দোকানপাট উচ্ছেদ করেছেন উপজেলা প্রশাসন।
৩০ আগস্ট (বুধবার) বিকাল ৩ হতে ৪ টা পর্যন্ত রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বেরুলিয়াতে রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদুয়ানুল ইসলামের নেতৃত্ব পরিচালিত অভিযানে এই অবৈধ দখল উচ্ছেদ করা হয়। রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদুয়ানুল ইসলাম বলেন, বেরুলিয়া খালের ব্রীজের মুখে ১ নম্বর খতিয়ানভুক্ত নয়নজুলি শ্রেণীর জমিতে স্থানীয় বাসিন্দা জনৈক ডা. সুমার ধরের স্ত্রী দেবী ধর মালিকানা দাবী করে অবৈধ উপায়ে দোকানপাট গড়ে তুলেন। ইতোপূর্বে তাকে অবৈধভাবে নির্মিত দোকান ঘর সরিয়ে নিয়ে বার বার তাগাদা দেয়ার পরও না সরালে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় রাউজান থানা পুলিশের একটি চৌকস দল উচ্ছেদ অভিযানে সহায়তা করেন।
উদ্ধারকৃত জমির পরিমান প্রায় ২শতক। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, কিছু বখাটে দালালদের সহযোগীতায় দেবী ধর জায়গাটি দখল করেন। তাদের মতে জায়গাটির আনুমানিক মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।

