সোমবার, ১৫ জুন ২০২৬

ড্রোন হামলায় কেঁপে উঠল রুশ বিমানবন্দর, চার প্লেন ক্ষতিগ্রস্ত

- Advertisement -
Single page 1st Paragraph

এবার রাশিয়ার বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনায় চারটি বড় পরিবহন বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া গোলাগুলিরও খবর পাওয়া গেছে।

স্থানীয় কর্মকর্তা ও রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে আল জাজিরা ও রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়েছে, লাটভিয়া এবং এস্তোনিয়া সীমান্তের কাছে অবস্থিত রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর পসকভের একটি বিমানবন্দরে ওই ড্রোন হামলার ঘটনা ঘটে।

জরুরি পরিষেবার উদ্ধৃতি দিয়ে রাশিয়ার রাষ্ট্র-চালিত বার্তাসংস্থা তাস বুধবার ভোরে বলেছে, ড্রোন হামলার ঘটনায় আইএল-৭৬ মডেলের রাশিয়ার চারটি ভারী পরিবহন বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিবহন বিমানগুলো দীর্ঘদিন ধরে রুশ সামরিক বাহিনীর ওয়ার্কহর্স ছিল। হামলার শিকার পসকভের এই বিমানবন্দরটি ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ৮০০ কিলোমিটার (৫০০ মাইল) দূরে অবস্থিত।

হামলার পর বিস্ফোরণ এবং সাইরেনের শব্দসহ বড় অগ্নিকাণ্ডের ভিডিও পোস্ট করেছেন আঞ্চলিক গভর্নর মিখাইল ভেদেরনিকভ। পরে তিনি টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছেন, “প্রতিরক্ষা মন্ত্রণালয় পসকভের বিমানবন্দরে ড্রোন হামলা প্রতিহত করছে।”

হামলার ঘটনাস্থলে থাকা ভেদেরনিকভ আরও বলেন, প্রাথমিক তথ্যানুযায়ী, হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। হামলায় বিমানবন্দরের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।

আল জাজিরা জানায়, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিও ফুটেজে বিমানবন্দর থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে এবং স্থানীয় বাসিন্দারা বিকট বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনার কথা জানিয়েছেন

এই বিভাগের সব খবর

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়  যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সোমবার (১৫ জুন) সকালে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার...

সর্বশেষ

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...

হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু

: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে...

লামা সাংবাদিক ইউনিটি’র নির্বাচনে ফের সুজন সভাপতি, তামিম সাধারণ সম্পাদক ও রমিজ কোষাধ্যক্ষ নির্বাচিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবান জেলার লামা সাংবাদিক...

এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামার কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট

সিঙ্গাপুরের জয়ের রেশ কাটতে না কাটতেই এবার মিশন ‘চীন’।...