বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে বাসের ধাক্কা, আহত ৩০

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের মীরসরাইয়ে বাসের ধাক্কায় দুটি মাইক্রোবাস দুমড়ে-মুচড়ে গেছে। এই সময় বাসের যাত্রী, পথচারী, শিক্ষার্থীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই পৌরসদরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মীরসরাই সদরের সেবা আধুনিক হাসপাতাল ও মাতৃকা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন জান্নাত কাউসার(৪৫), বাস ড্রাইভার আবুল বশর (৫৫), মোঃ শাকিল(৩৫), নিলুফা আক্তার মাসুদা‌ সহ অজ্ঞাত ০৮/১০ জন মাতৃকা হাসপাতাল ও সেবা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে মীরসরাই সদরের ফুটওভার ব্রিজের দক্ষিণ পাশে চট্টগ্রাম থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের পেছনে ধাক্কা দিয়ে আটকে যায় সিডিএম পরিবহনের যাত্রীবাহী বাস। এভাবে বাস দুটি চলতে থাকে। কিছুদূর যাওয়ার পর মীরসরাই সরকারি মডেল স্কুলের সামনে আটকে যাওয়া শ্যামলী বাস থেকে ছুটতে বাম দিকে মোড় নিলে সঙ্গে সঙ্গে সড়কের পাশে পার্কিং করা দুটি মাইক্রোকে চাপা দেয় সিডিএম বাস। এসময় স্কুলের দেওয়ালের সঙ্গে আটকে বেশ কয়েকজন পথচারী এবং বাসে থাকা যাত্রীরা আহত হন। পরে পুলিশ ও স্থানীয় লোকজন এসে উদ্ধার করে তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

মীরসরাই সেবা আধুনিক হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মোহাম্মদ রায়হান বলেন, দুর্ঘটনায় আহত বেশ কয়েকজকে চিকিৎসা দেওয়া হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করে পুলিশ হেফাজতে আনা হয়েছে।

এই বিভাগের সব খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত করতে তাদের উপযুক্ত শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা এবং স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে এখানে এসে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন । আজ...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ দেওয়া...

সর্বশেষ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম...

অনলাইন স্ক্যামিং: চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশী-জালালাবাদ এলাকায় ‘অনলাইন স্ক্যামিংয়ের’ অভিযোগে গ্রেপ্তার...

চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও...

দুদকের মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক)...