সোমবার, ৬ জুলাই ২০২৬

ষোলশহরে পাহাড় ধসে ৭ মাসের মেয়ে ও বাবা নিহত

- Advertisement -
Single page 1st Paragraph

ভারি বর্ষণে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন ষোলশহর এলাকায় পাহাড় ধসে সাত মাস বয়সী এক শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে। রোববার (২৭ আগস্ট) সকাল ৭টা ১০ মিনিটের দিকে দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়ারা হলেন- মো. সোহেল (৩৫) ও তার সাত মাস বয়সী বিবি জান্নাত। তারা ধসে পড়া পাহাড়টিতে বসবাস করতেন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের উপ-পরিচালক আবদুল্লাহ হারুন পাশা জানান, আজ রবিবার সকাল ৭টা ১০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কাছে পাহাড় ধসের খবর আসে। সেখানে একটি বাড়ির ভেতরে ৪ জন আটকা পড়েছিলেন। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাটির নিচে চাপা পড়া বাড়ির ভেতর আটকে পড়া ৪ জনকে উদ্ধার করে। পরে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে চিকিৎসকরা দুই জনকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। হতাহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এই বিভাগের সব খবর

দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমস্যা থাকবেই। সেই সমস্যার মধ্য দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে। তিনি বলেন,...

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে রাজধানী কুয়ালালামপুরের চেরাস এলাকার তামান মালুরি রাতের বাজারে (পাসার মালাম) বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন...

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যেকে সামনে রেখে...

সর্বশেষ

দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমস্যা থাকবেই। সেই সমস্যার মধ্য...

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে রাজধানী...

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি...

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের জোড়া গোলে উড়ন্ত মেক্সিকোকে নাটকীয় ম্যাচে ৩-২...

ঝড়ো হাওয়ার পূর্বাভাস, ১১ অঞ্চলের নৌবন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত

ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম,...