বুধবার, ২২ এপ্রিল ২০২৬

লামা পৌরসভার ১৭ কোটি ৩২ লক্ষ টাকার বাজেট ঘোষণা

- Advertisement -
Single page 1st Paragraph

মো. নুরুল করিম আরমান, লামা 
পর্যটন শিল্পকে গুরুত্ব দিয়ে বান্দরবানের লামা পৌরসভার ২০২১-২০২২ইং অর্থ বছরে ১৭ কোটি ৩২ লক্ষ ৬৬ হাজার ৮৮৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সীমিত পরিসরে সোমবার(২৮জুন) দুপুরে এ বাজেট ঘোষণা করেন, পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম। এ সময় পৌরসভার সহকারী প্রকৌশল হুমায়ুন কবির, কাউন্সিলর মোহাম্মদ রফিক, মো. সাইফুদ্দিন, মো. কামাল উদ্দিন, মোহাম্মদ হোসেন বাদশা, মো. বশির, মো. ইউছুফ আলী, মমতাজুল ইসলাম, আলী আহম্মদ, জাহানারা বেগম, মরিয়ম বেগম ও সাকেরা বেগমসহ কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন। একই সময় করোনা ভাইরাস সংক্রমন এড়াতে পৌরসভা এলাকার সকল জনসাধারণকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম।
ঘোষিত বাজেটে ১ কোটি ৭৩ লক্ষ ৫৬ হাজার ৯৯৭ টাকা রাজস্ব আয় এবং ১ কোটি ৬৮ লক্ষ ৫ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। এতে সমাপনি স্থিতি ৪ লক্ষ ৫১ হাজার ৯৯৭টাকা। এ খাতে সাধারণ সংস্থাপন শাখার জন্য ১ কোটি ২৫ লক্ষ টাকা, স্বাস্থ্য ও পয়ঃ প্রনালী খাতে ১১ লক্ষ, শিক্ষা খাতে ৩ লক্ষ ২০ হাজার টাকা ছাড়াও পানি সরবরাহ ব্যয়সহ প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়।
উন্নয়ন খাতে মোট আয় ও ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি ৪৬ লক্ষ টাকা। এতে আয় বিবরণে সরকার প্রদত্ত উন্নয়ন সহায়তা মঞ্জুরী ১ কোটি টাকা, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড হতে ৫ কোটি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় হতে প্রদত্ত মঞ্জুরী ৩০ লক্ষ, পৌরসভা অবকাঠামো উন্নয়ন প্রকল্প (সরকার কর্তৃক বিশেষ বরাদ্দ) হতে ৩ কোটি ৫০ লক্ষ, পৌর ভবন সম্প্রসারণ ৩০ লক্ষ এবং গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প হতে ৫ কোটি টাকা ধরা হয়। ব্যয় বিবরণে অবকাঠামো উন্নয়নে ৭ কোটি ৫৭ লক্ষ, পৌর ভবন সম্প্রসারণ ও সংস্কার, স্টাফ ডরমেটরী নির্মান, পৌর ভবনের বাউন্ডারী ওয়াল নির্মাণ, মার্কেট নির্মাণ বাবদ ৩ কোটি ৫০ লক্ষ ছাড়াও অন্যান্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য ৩ কোটি ৫৯ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
ঘোষিত বাজেটের সফল বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ও স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমদসহ সকল স্তরের জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করেন পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম।

এই বিভাগের সব খবর

শিক্ষার্থীদের মাঝে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করবে সরকার

দেশের প্রতিটি উপজেলায় প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করবে সরকার। আজ সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের...

চবি সমাজতত্ত্ব বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির কার্যনির্বাহী পরিষদের সভা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির কার্যনির্বাহী পরিষদের সভা গত ১৮ এপ্রিল নগরীর একটি রেস্টুরন্টে অনুষ্ঠিত হয়। কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মো. জহিরুল...

অসংক্রামক রোগ প্রতিরোধে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার,

রংপুরে মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে একদিনব্যাপী বিনামূল্যের চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৯ এপ্রিল ২০২৬ তারিখে ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল (আইজিএস) প্রাঙ্গণে আয়োজিত এই...

সর্বশেষ

শিক্ষার্থীদের মাঝে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করবে সরকার

দেশের প্রতিটি উপজেলায় প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পাটের...

চবি সমাজতত্ত্ব বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির কার্যনির্বাহী পরিষদের সভা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির কার্যনির্বাহী পরিষদের...

অসংক্রামক রোগ প্রতিরোধে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার,

রংপুরে মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে একদিনব্যাপী বিনামূল্যের...

বাংলাদেশের ফল চাষ: প্রথাগত কৃষি থেকে আধুনিক ও টেকসই শিল্পে রূপান্তরের রোডম্যাপ

বাংলাদেশের উর্বর মাটি এবং বৈচিত্র্যময় জলবায়ু ফল চাষের জন্য...

খাগড়াছড়িতে লোকালয়ে লজ্জাবতি বানর

জেলা সদরের আপার পেরাছড়া গ্রামের আপার পেরাছড়া সরকারি প্রাথমিক...

আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা মামলায় গাম্বিয়ার সমর্থনের প্রশংসা করলেন শামা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়ার...