শনিবার, ২৭ জুন ২০২৬

সৎসঙ্গ বাংলাদেশের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

- Advertisement -
Single page 1st Paragraph

বিশ্ব সৎসঙ্গের আচার্যদেব এর পুতঃ আশীর্বাদ ও সৎসঙ্গ বাংলাদেশ এর উদ্যোগে স্মরণকালের বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে চন্দনাইশ ও সাতকানিয়ায় দু’দিনব্যাপী ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম সাতকানিয়া উপজেলার ঢেমশা গ্রামে সৎসঙ্গ বিহার প্রাঙ্গণে ত্রাণ সামগ্রী বিতরণের মর্ধ্য দিয়ে সম্পন্ন হয়।

উত্তর ঢেমশা সৎসঙ্গ বিহার সাতকানিয়া অঙ্গনে ত্রাণ সামগ্রী বিতরণের পূর্বে এক সংক্ষিপ্ত উদ্বোধনী আলোচনা সভা সৎসঙ্গ বিহার সাতকানিয়া’র উন্নয়ন কমিটির সভাপতি দেবাশীষ কান্তি বিশ্বাসের সঞ্চালনায় ও সৎসঙ্গ বিহার সাতকানিয়ার স্থায়ী কমিটির সভাপতি, সহপ্রতি ঋত্বিক সাধন চন্দ্র সুশীল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এতে মুখ্য আলোচক ছিলেন সৎসঙ্গ বাংলাদেশ এর সহসম্পাদক সহপ্রতি ঋত্বিক সুব্রত আদিত্য।

আলোচনাত্তোর অনুষ্ঠানে উপস্থিত বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সৎসঙ্গ বাংলাদেশের সহসম্পাদক শ্রীযুত সুব্রত আদিত্য, সৎসঙ্গ বিহার সাতকানিয়া স্থায়ী কমিটির সভাপতি সাধন চন্দ্র সুশীল, সৎসঙ্গ বিহার চট্টগ্রামের সভাপতি তিমির কান্তি সেন, সৎসঙ্গ বিহার সাতকানিয়ার স্থায়ী কমিটির সম্পাদক অধ্যাপক শুভাশীষ দাশ, সৎসঙ্গ বিহার সাতকানিয়ার উন্নয়ন কমিটির সভাপতি দেবাশীষ কান্তি বিশ্বাস, সহপ্রতি ঋত্বিক কৃষ্ণাশীষ দাশ ও সাংবাদিক শংকর দাশ প্রমুখ।

বিশেষ উল্লেখ্য যে, সৎসঙ্গ বাংলাদেশের উদ্যোগে বিগত দু’দিনব্যাপী দোহাজারী পৌরসভার দিয়াকুল, সাতকানিয়ার ধর্মপুর, কালিয়াইশ, নলুয়া, চরতী, এওচিয়ায় সৎসঙ্গ কেন্দ্র মন্দিরে ৪০০ পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এবং...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সর্বশেষ

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

সংকট কাটায় চট্টগ্রাম ডাক বিভাগে দৈনিক মজুরির শ্রমিক নিয়োগ বন্ধ

জনবল সংকটের সমস্যার সমাধান হওয়ায় ডাক বিভাগের চট্টগ্রাম সার্কেলের...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...