শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মাসুদা ভাট্টি এবং শহীদুল আলম ঝিনুক নতুন তথ্য কমিশনার

- Advertisement -
Single page 1st Paragraph

সাংবাদিক মাসুদা ভাট্টি এবং অবসরপ্রাপ্ত মহা-পরিদর্শক, নিবন্ধন (সিনিয়র জেলা ও দায়রা জজ) শহীদুল আলম ঝিনুক তথ্য কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন।
তথ্য অধিকার আইন, ২০০৯ এর ১৫(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি এ নিয়োগ প্রদান করেছেন। বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সম্পর্কিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সাংবাদিক মাসুদা ভাট্টি সাবেক তথ্য কমিশনার সুরাইয়া বেগমের স্থলাভিষিক্ত হয়েছেন। পূর্বতন তথ্য কমিশনার ড. আবদুল মালেক গত ২১ মার্চ প্রধান তথ্য কমিশনার হিসেবে নিযুক্ত হওয়ায় তথ্য কমিশনারের শূন্য পদে নিযুক্ত হয়েছেন শহীদুল আলম ঝিনুক। বিধি অনুযায়ী তথ্য কমিশনার পদে নিযুক্তির মেয়াদ পাঁচ বছর অথবা নিযুক্তের বয়স ৬৭টি বছর পূর্ণ হওয়ার মধ্যে যেটি আগে হয়।
নতুন তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক দশম বিসিএস কর্মকর্তা হিসেবে ১৯৯১ সালে বিচার বিভাগে যোগ দেন এবং সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে মহা-পরিদর্শক, নিবন্ধন পদ থেকে চলতি বছরের জানুয়ারিতে অবসর উত্তর ছুটিতে যান। আর বিবিসি ও মস্কো টাইমসে সাংবাদিকতা করে আসা রাজনৈতিক বিশ্লেষক ও গ্রন্থকার মাসুদা ভাট্টি দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১২৪০

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, মাদকসহ প্রভৃতি অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন...

বান্দরবানে ঝুঁকিপূর্ণ সড়কে পর্যটকবাহী যান চলাচল বন্ধ

জেলার থানচি উপজেলায় থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে তিন্দু বাজার পর্যন্ত সংযোগ সড়কটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সংস্কারকাজ শেষ না হওয়া পর্যন্ত পর্যটকবাহী যান চলাচল...

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। আজ শিরোপা নির্ধারনী ম্যাচে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ নারী দলের কাছে ৪ রানে হেরেছে বাংলাদেশ। পাকিস্তানের...

সর্বশেষ

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১২৪০

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, মাদকসহ প্রভৃতি অপরাধ...

বান্দরবানে ঝুঁকিপূর্ণ সড়কে পর্যটকবাহী যান চলাচল বন্ধ

জেলার থানচি উপজেলায় থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে...

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯...

পার্বত্য জেলায় ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘রংধনু জাতি’ (রেইনবো নেশন) গঠনের...

বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ।...

ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য : বিশ্বব্যাংক-আইএমএফ

মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও উত্তরাধিকার সূত্রে পাওয়া দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির...