রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

আরও ৯ দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি

- Advertisement -
Single page 1st Paragraph

ভারত ছাড়াও আরও ৯ দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষি সচিব ওয়াহিদা আক্তার।
বৃহস্পতিবার তিনি বাসসকে বলেন,‘ভারত পেঁয়াজ রপ্তানিতে শুল্ক আরোপের কারণে দেশের অভ্যন্তরে সরবরাহে যেন কোন বিঘœ সৃষ্টি না হয়, সেজন্য আরও ৯টি দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে।’
তিনি জানান, শুল্ক আরোপের পরও ভারত থেকে এখন নিয়মিত পেঁয়াজ আমদানি হচ্ছে। এর পাশাপাশি আরও ৯ দেশ থেকে পেঁযাজ আমদানির অনুমতি দেওয়ায় দেশের বাজারে পেঁয়াজের কোন সঙ্কট তৈরি হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কৃষি মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, যে ৯ দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে, এগুলো হলো-চীন থেকে ২ হাজার ৪০০ টন, মিশর থেকে ৩ হাজার ৯১০টন, পাকিস্তান থেকে ১১ হাজার ৮২০ টন, কাতার ১ হাজার ১০০ টন, তুরস্ক থেকে ২ হাজার ১১০ টন, মিয়ানমার থেকে ২০০ টন, থাইল্যান্ড থেকে ৩৩ টন, নেদারল্যান্ডস থেকে ৪ টন এবং ইউএই থেকে ৩ টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এখন পর্যন্ত ১৩ লাখ ৭৩ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজার টন।
সম্প্রতি ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করে এবং আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই শুল্ক বহাল রাখার ঘোষণা দেয়।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...