কারাগারে অসুস্থ হয়ে পড়ায় রাতেই থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে ১৫ বছর নির্বাসনে থাকার পর মঙ্গলবার (২২ আগস্ট) দেশে ফিরে আসেন সাবেক এই থাই প্রধানমন্ত্রী। পরে তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, বছরের পর বছর নির্বাসনে কাটিয়ে দেশে ফিরে আসার পর কারাগারে বন্দি থাকা থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে হাসপাতালে নেয়া হয়েছে বলে বুধবার পুলিশ জানিয়েছে।

