চট্টগ্রামের রাউজান পৌরসভায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে মূল্যের উর্ধ্বগতি রোধ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাজার মনিটরিং করেছেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ।
গত ২১ আগস্ট (সোমবার) সন্ধ্যা ৭ টায় ফকিরহাটে এই মনিটরিং করা হয়। এই সময় উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর আজাদ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জপু চক্রবর্তী, ভেটেরিনারি সাইন্স ও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ডা. জয়িতা বসু। মনিটরিং কালে ভোগ্য পন্যের দোকান গুলোতে মূল্য তালিকা টাঙ্গানো, স্ব স্ব ব্যবসা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ভোক্তাধিকার নিশ্চিতকরণ বিষয়ে জোর তাগিদ দেওয়া হয়।

