সোমবার, ২ নভেম্বর ২০২৬

রাঙ্গুনিয়া পৌরসভার সাড়ে ৪৩ কোটি ১৭ লাখ টাকার বাজেট ঘোষণা

- Advertisement -
Single page 1st Paragraph

রাঙ্গুনিয়া পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরের ৪৩ কোটি ১৭ লাখ ৩১ হাজার ৫০৮.৬৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে পৌরসভা মিলনায়তনে মেয়র মো. শাহজাহান সিকদার এ বাজেট ঘোষণা করেন।
বাজেটে সর্বোচ্চ বরাদ্দ ধরা হয়েছে উন্নয়ন তহবিল খাতে। এ খাতে ৩৭ কোটি ২৩ লাখ ৫৫ হাজার টাকা বরাদ্দ রাখা হয়। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে সাধারণ সংস্থাপন খাতে। যেই খাতে ব্যয় করা হবে ২ কোটি ১৭ লাখ ৪৫ হাজার টাকা।
এছাড়াও শিক্ষা, বৃক্ষ রোপন ও রক্ষাণাবেক্ষণ, কর আদায়, স্বাস্থ্য ও পয়ঃপ্রণালী, সামাজিক, খেলাধূলা, সাংস্কৃতিক ও অন্যান্য খাতে বরাদ্দ রাখা হয়।
এসব কার্যক্রম বাস্তবায়ন করতে সরকার হতে উন্নয়ন খাতে বরাদ্দ মঞ্জুরি ধরা হয়েছে সাড়ে ৩১ কোটি ২৩ লাখ ২৫ হাজার ৮৭ টাকা। বাকি টাকা আয় ধরা হয়েছে ট্যাক্স, রেইটস, ফিস ও অন্যান্য খাত থেকে।
পৌরসভার প্রধান নির্বাহী মো. আল হেলালের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন প্যানেল মেয়র জালাল উদ্দীন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি জিগারুল ইসলাম জিগার, সাধারণ সম্পাদক মাসুদ নাসির, সদস্য আকাশ আহমেদ, মোহাম্মদ ইলিয়াছ তালুকদার, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন শাহ, নুরুল আবছার জসিম,আবুল কাশেম, নজরুল ইসলাম, অলি আহাম্মদ মাস্টার, তারেকুল ইসলাম চৌধুরী, কপিল উদ্দিন সিকদার, ওমর ফারুক, ইয়াছমিন আক্তার, দিলু আক্তার, পৌরসভার সহকারী প্রকৌশলী এস এম জমির উদ্দীন, হিসাব রক্ষক আলী মো. এরশাদ প্রমুখ।
পৌর মেয়র মো. শাহজাহান সিকদার বলেন, ‘প্রস্তাবিত বাজেট দিয়ে রাঙ্গুনিয়া পৌরসভা এলাকায় বসবাসকারী জনসাধারণের মৌলিক চাহিদা পূরণ, পৌর পুলিশ গঠন, চারটি বিশেষস্থানে যাত্রী চাউনি, উপযুক্ত স্থানে আধুনিক পৌর সুপার মার্কেট, বর্জ্য ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন, ডাস্টবিন ও আধুনিক কসাইখানা নির্মাণ, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন গ্রহণসহ রাঙ্গুনিয়া পৌরসভাকে আদর্শ উপশহর হিসেবে গড়ে তোলার জন্য বিশ বছর মেয়াদী মাষ্টার প্ল্যানের কাজ সম্পন্ন হতে চলেছে।’
তিনি বলেন, রাঙ্গুনিয়া পৌরসভা ‘খ’ শ্রেণীতে উন্নীত হওয়ার পর বিশ্ব ব্যাংক/কুয়েত ফান্ড প্রকল্প থেকে ২০ কোটি টাকার প্রস্তাব অনুমোদন হয়েছে। রাঙ্গুনিয়ার সাংসদ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র একক প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছে।
তিনি ত্যাগ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন ও পৌরবাসীর সেবার প্রত্যয় ব্যক্ত করেন ।

এই বিভাগের সব খবর

পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দেশের...

মিরপুরে শ্রমিকদের বিক্ষোভে সংঘর্ষের ঘটনায় আটক ১৯

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভের সময় সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় এ পর্যন্ত ১৯ জনকে আটক করা হয়েছে। রোববার (১ নভেম্বর) সন্ধ্যায়...

জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের জানমালের নিরাপত্তায় সকলকে সজাগ থাকার আহবান জানিয়েছেন। শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোববার রাতে সাংবাদিকদের এ কথা বলেন। এর...

সর্বশেষ

পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, জীবনযাত্রার মান...

মিরপুরে শ্রমিকদের বিক্ষোভে সংঘর্ষের ঘটনায় আটক ১৯

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভের সময় সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও...

জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের জানমালের নিরাপত্তায় সকলকে সজাগ থাকার...

আলাভেসকে উড়িয়ে লা লিগার শীর্ষস্থান পুনরুদ্ধার বার্সেলোনার

রাফিনিয়া ও লামিন ইয়ামালের জোড়া গোলে শনিবার আলাভেসকে ৬-১...

মিয়ানমারে পাচারকালে ৪০ টন সিমেন্টসহ আটক ৪

মিয়ানমারে পাচারকালে ৪০ টন সিমেন্টসহ চারজনকে আটক করেছে কোস্ট...

রাউজানে বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার

চট্টগ্রামের রাউজানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ...