বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

দেশের মানুষ বঙ্গবন্ধুর কন্যাকে পুনরায় ক্ষমতায় দেখতে চায় : ফজলে করিম চৌধুরী এমপি

- Advertisement -
Single page 1st Paragraph

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি এখনও দেশ- বিদেশে ষড়যন্ত্রে লিপ্ত আছেন। এই যুগের মোস্তাকরাও এই ষড়যন্ত্রে সামিল রয়েছে। এসব যড়যন্ত্রকারী খন্দকার মোস্তাকদের স্থান বাংলার মাটিতে হবে না। যড়যন্ত্রকারীরা যতই ষড়যন্ত্র করুক না কেন এই দেশের মানুষ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় দেখতে চায়।

সোমবার সকাল ১১ টায় রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সম্মেলন কক্ষে ২১শে আগস্টের গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাবের সভাপতিত্বে ও উপজেলা কৃষক লীগর সভাপতি আলমগীর আলীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উত্তর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সেলিম সাজ্জাদ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন, সহ সভাপতি কামরুল হাছান বাহাদুর, হাজী ইরফান আহমেদ চৌধুরী, কাজী ইকবাল, স্বপন দাশগুপ্ত, যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার্দি সিকদার, ভুপেষ বড়ুয়া, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ রোকন উদ্দিন, এস.এম. বাবর, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, আব্বাস উদ্দিন আহমেদ, বিএম জসিম উদ্দিন হিরো, সৈয়দ আব্দুল আব্দুল জব্বার সোহেল, প্রিয়তোষ চৌধুরী, নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী, বাবুল মিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সি সহ সভাপতি জসীম উদ্দিন চৌধুরী, তসলিম উদ্দিন চৌধুরী, যুবলীগের সহ সভাপতি সুমন দে, আজিজ উদ্দিন ইমু, সারজু মো. নাছের, তপন চক্রবর্তী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সচিব শওকত হোসেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক সুমন, মোজাম্মেল হক খোকন, পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন পিবলু, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ প্রমুখ।

এই বিভাগের সব খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত করতে তাদের উপযুক্ত শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা এবং স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে এখানে এসে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন । আজ...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ দেওয়া...

সর্বশেষ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম...

অনলাইন স্ক্যামিং: চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশী-জালালাবাদ এলাকায় ‘অনলাইন স্ক্যামিংয়ের’ অভিযোগে গ্রেপ্তার...

চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও...

দুদকের মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক)...