শুক্রবার, ১০ জুলাই ২০২৬

জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মীর কারাদণ্ড

- Advertisement -
Single page 1st Paragraph

নাশকতার অভিযোগে ১০ বছর আগে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার দ্রুত বিচার আইনের মামলায় জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মীকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

এ ছাড়াও প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে তাদের আরও তিন মাস কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার (২১ আগস্ট) ঢাকার দ্রুত বিচার আদালত-২ এর বিচারক সাইফুল ইসলামের আদালত এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- দিদার হোসেন সজিব, ইসহাক, ইউসুফ আলী, মোজাহিদুল ইসলাম, আওরঙ্গজেব ও সুলতান মাহমুদ।

আসামিদের মধ্যে ইসহাক ও আওরঙ্গজেব জামিনে ছিলেন। এদিন তারা আদালতে হাজির হন। তবে রায় ঘোষণার আগেই আদালত থেকে চলে যান। পরে আদালত তাদের জামিন বাতিল করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসহ সাজা পরোয়ানা জারি করেন। অপর চার আসামি শুরু থেকে পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান সাজার বিষয় নিশ্চিত করেন।

এজাহারে বলা হয়, ২০১৩ সালের ১৮ অক্টোবর বিএনপি জামায়াতসহ ১৮ দলের ডাকা হরতাল চলাকালে ধ্বংসাত্মক কর্মকান্ড পরিচালনা, জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে ২০/২৫ জন জামায়াত-শিবির একটি মিছিল বের করে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার নাবিস্কোর শহীদ তাজ উদ্দিন স্বরণীতে তারা ককটেল বিস্ফোরণ ঘটায়।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানার এএসআই আ: মালেক দ্রুত বিচার আইনে মামলাটি করেন। মামলাটি তদন্ত করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার সাব-ইন্সপেক্টর আমিনুল ইসলাম আদালতে চার্জশিট দাখিল করেন।

রায় ঘোষণার আগে চার্জশিটের ১০ জন সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্য নেন।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...