মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ৫ লাখ, অঙ্গহানি হলে ৩ লাখ : ওবায়দুল কাদের

- Advertisement -
Single page 1st Paragraph

দেশে কোনো সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের ৫ লাখ টাকা এবং অঙ্গ হারানো ব্যক্তিরা ৩ লাখ করে টাকা পাবেন।

রোববার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, তেজগাঁওয়ে সড়ক ভবনের কার্যালয়ে নিরাপদ সড়ক দিবসে (২২ অক্টোবর) আনুষ্ঠানিকতা পালন করা হবে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন। সেখানে তিনি সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের ক্ষতিপূরণ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।

তিনি আরো বলেন, আমরা ক্ষতিপূরণের ব্যবস্থা করেছি। সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকা করে দেওয়া হবে এবং যাদের অঙ্গহানি হয়েছে তাদের প্রত্যেককে তিন লাখ টাকা করে সাহায্য দেওয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেন, জানুয়ারি থেকে এটা শুরু হয়েছে। ১৭ আগস্ট পর্যন্ত ২৪৩টি আবেদন পেয়েছি। সাত দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া আছে। সবকিছু ঠিক হলে আমরা ক্ষতিপূরণের চেক রেডি করব।

এটা অব্যাহত থাকবে কি না- জানতে চাইলে নুর মোহাম্মদ মজুমদার বলেন, এটা অব্যাহত থাকবে। এটা একটা চলমান প্রক্রিয়া। আমাদের বিধি কার্যকর হওয়ার পর থেকে এটি কার্যকর হবে।

এই বিভাগের সব খবর

রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির সভায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আহ্বান

রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির ২০২৬–২৭ রোটারি বর্ষের প্রথম সভা গত ১১ জুলাই নগরীর সিএমপি অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। আইপিপি খন্দকার মোহাম্মদ এমাদাদুর...

জনগণ পাশে থাকলে দেশ পুনর্গঠনে সরকার কোনো বাধাই মানবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বর্তমান বিএনপি সরকারের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। তাই জনগণের সমর্থন যতক্ষণ থাকবে এবং জনগণ যতক্ষণ পাশে থাকবে, বিএনপি কোনো...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে ‘পরিষ্কার-পরিচ্ছন্ন’ রাখতে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন, ‘আমাদের দেশটাকে সুন্দর ও নিরাপদ, বাসযোগ্য করে গড়ে তুলতে সকলে মিলে চেষ্টা করতে...

সর্বশেষ

রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির সভায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আহ্বান

রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির ২০২৬–২৭ রোটারি বর্ষের...

জনগণ পাশে থাকলে দেশ পুনর্গঠনে সরকার কোনো বাধাই মানবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বর্তমান বিএনপি সরকারের সকল রাজনৈতিক...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে ‘পরিষ্কার-পরিচ্ছন্ন’ রাখতে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন।...

‘শ্রেষ্ঠ সংগঠন’ হিসেবে জাতীয় পুরস্কার পেল মমতা

বেসরকারী উন্নয়ন সংস্থা ‘মমতা’ মা ও শিশু স্বাস্থ্যসেবায় অনবদ্য...

পরিবহন ও প্রতিরক্ষা খাতে সোডিয়াম ব্যাটারির বিপ্লব: জেনারেল মোটরস ও পিক এনার্জির যৌথ উদ্যোগ

মার্কিন অটোমোবাইল জায়ান্ট জেনারেল মোটরস (GM) এবং ব্যাটারি প্রযুক্তি...

সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া-আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শ্রম...