চাট্গাঁইয়্যা নওজোয়ান’র দ্বি-বার্ষিক সাধারণ সভা গত ১৭ আগষ্ট নগরীর চেরাগী পাহাড়স্থ বঙ্গবন্ধু ভবনের ২য় তলায় অবস্থিত বৈঠকখানা কমিউনিটি হলে সংগঠনের সভাপতি জামাল আহমেদের সভাপতিত্বে ও মোঃ জসিম উদ্দীন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনের বার্ষিক আয়-ব্যয় হিসাব নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন মোঃ গিয়াস উদ্দিন, এম এ মুছা বাবলু, রকিবুল হাসান সোহেল, আনোয়ার হায়দার রাজিন, মোঃ মঞ্জুর আলম, সীমা সেন, রেজাউল করিম মানিক, আবুল কালাম, ওমর আলী রনি, জাফর ইকবাল, আবুল হাশেম চৌধুরী, পূর্ণিমা দাশ, রোজি চৌধুরী, জসীম উদ্দিন মিঠুন, নুর জামাল চৌধুরী, কঙ্কন দাশ, অরুন দাশ, মোঃ মাইমুনুল হক মামুন, মোঃ মঞ্জুর আলম বাবুল, মোঃ আনিসুর রহমান বাবুল, ইনতেখাব আলম মান্না, আলহাজ্ব নুরুল আবছার চৌধুরী, মোঃ সাইফ উদ্দিন, উম্মে ছালমা তানিয়া, জাহিদ তানছির, ইসমাইল হোসেন সিরাজী, আবু তাহের চৌধুরী, ইকবাল পিন্টু, মোঃ দিদারুল ইসলাম, ইকবাল মাহমুদ, জান্নাতুল ফেরদৌস সুমি, মোঃ আকতার হোসেন, মোঃ সাইফুদ্দীন, আচঁল চক্রবর্ত্তী, রশিক লাল বৈদ্য, ইলিয়াস রিপন, মোঃ তাজ উদ্দিন, রোজিনা আক্তার লুবনা, ছদরুল ইসলাম আনিস, একেএম জয়নাল আবেদীন, ইকবাল হায়দার, শেখ নজরুল ইসলাম, মো: শাহ আলম, মোঃ সাগর, দোস্ত মোহাম্মদ, আহমেদ নুর মাসুদ, মাহমুদা জামাল নিশি প্রমুখ।
সভায় সংগঠনের বিগত ১ বছরের আয়-ব্যয়ের হিসাব বিবরণী অনুমোদনের জন্য উপস্থাপন করেন অর্থ সম্পাদক মোহাম্মদ মঞ্জুর আলম এবং সংগঠনের সকল সদস্যদের প্রস্তাব অনুযায়ী বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পুরনো কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায় উপস্থিত সদস্যদের মতামত ও সম্মতিতে পুরনো কমিটি বিলুপ্ত করে আগামী ৩ বছরের জন্য সিলেকশনের মাধ্যমে ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দের পরিবারের ১৫ জন এসএসসি পরীক্ষায় উর্ত্তীণ কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন সদস্য মাহবুবুর রহমান সাগর, ত্রিপীঠক পাঠ করেন এড. রশিক লাল বৈদ্য। সংগঠনের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনা দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

