শনিবার, ২০ জুন ২০২৬

চুয়েটের বিআরটিসি’র সাথে এ.কে. খানের গ্রুপের সমঝোতা স্মাক্ষর

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ব্যুরো অফ রিসার্চ, টেস্টিং অ্যান্ড কনসাল্টেশন (বিআরটিসি) এর সাথে দেশের স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান এ.কে. খান কোম্পানি অ্যান্ড লিমিটেডের মধ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ৩১ জানুয়ারি (সোমবার) ২০২২ সকাল ১১টায় চট্টগ্রাম নগরীর বাটালি হিলস্থ এ.কে. খানের প্রধান কার্যালয়ে উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। উক্ত চুক্তিতে চুয়েটের পক্ষে বিআরটিসি’র পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম এবং এ.কে. খান গ্রুপের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব কে.এ.এম. মাজেদুর রহমান স্ব-স্ব প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন চুয়েটের পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আসিফুল হক, অধ্যাপক ড. সুদীপ কুমার পাল ও অধ্যাপক ড. মো. আফতাবুর রহমান এবং এ.কে. খান গ্রুপের প্রকল্প পরিচালক জনাব এ.কে.এম. শফিকুল্লাহ, প্রধান আর্থিক কর্মকতা (সি.এফ.ও) জনাব মোস্তাক আহমেদ ও প্রকৌশল বিভাগের সিনিয়র ম্যানেজার জনাব কে.এম. রেজানুর রহমান।

উক্ত সমঝোতা চুক্তির আওতায় বাংলাদেশে বৃহত্তম আইসিডি নির্মাণের জন্য এ.কে. খান গ্রুপের অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো প্রকল্পের বিশদ নকশা এবং নির্মাণ তত্ত্বাবধানের জন্য পরামর্শদাতা হিসেবে চুয়েটের বিআরটিসি কাজ করবে। উল্লেখ্য, চুয়েটের সাথে এ.কে. খান গ্রুপ ইতোপূর্বেও যৌথভাবে কাজ করেছে। এরই ধারাবাহিকতায় উক্ত সমঝোতা স্মারকের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের দ্বিপাক্ষিক সম্পর্কটা আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় আলোচনার জন্ম দেওয়া বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল এবং হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাক বহাল করা হয়েছে। এছাড়া সবার প্যান্টের রং...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ...

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে...

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের...

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতল...