রবিবার, ২৮ জুন ২০২৬

 বোয়ালখালীতে সন্ত্রাসী বাবুল গ্রেফতার

 বোয়ালখালীতে বাবুল (৩৮)নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তার কাছে থেকে চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার পূর্ব খিতাপচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বাবুল উপজেলার পূর্ব চরণদ্বীপ মসজিদ ঘাট ইমাম উদ্দিনের বাড়ীর মোজাহের মিয়ার ছেলে। থানা সূত্রে জানা যায়,গত ১১ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে পূর্ব চরণদ্বীপ মসজিদ ঘাট এলাকায় ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাঈদ ইসলাম লিটনকে (২৭) কুপিয়ে আহত করে বাবুল। তবে ঘটনার পরপরই বাবুল আত্মগোপন করে।
এ ঘটনায় আহত লিটনের ভাই মোহাম্মদ আলম বাদী হয়ে বাবুলকে প্রধান আসামী করে বোয়ালখালী থানায় মামলা দায়ের করেছেন। এর আগেও ২০১৭ সালে ২ অক্টোবর দিনদুপুরে অস্ত্র উচিয়ে মহড়া দিয়ে আলোচনায় আসে খুন, অস্ত্র ও মাদক আইনে দায়েরকৃত অর্ধডজনেরও বেশি মামলার আসামী মো. বাবুল। চরনদ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পূর্ব খিতাপচর গ্রামের সায়রাপুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৫শত লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আছহাব উদ্দিন জানান, লিটনকে কুপিয়ে জখম করার ঘটনায় দায়েরকৃত মামলায় বাবুলকে গ্রেফতার করা হয়েছে । এছাড়াও তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...