বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

সাঈদীর মৃত্যুতে শোক, লোহাগাড়ায় ৩ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

- Advertisement -
Single page 1st Paragraph

যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় অভিযোগে লোহাগাড়া উপজেলার তিন ছাত্রলীগ নেতাকে তাদের পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

বুধবার উপজেলা ছাত্রলীগের সভাপতি এ. কে. এম আসিফুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

অব্যাহতি পাওয়া তিনজন হলেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি গাজী আমজাদ, মো. তাউসিফ এবং উপ-দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া অসাম্প্রদায়িক চেতনা বহন করা একটি সংগঠন। এই সংগঠনে নীতি-আদর্শ ভুলে নৈতিক অবক্ষয় হওয়া কারও স্থান নেই। সম্প্রতি নীতি-আদর্শ ও সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে উপজেলার তিনজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফুর রহমান চৌধুরী বলেন, ‘রাজাকার সাঈদীর মৃত্যুতে ছাত্রলীগের পদ-পদবীধারী নেতারা শোক জানাবে এটা মেনে নেওয়া যায় না। ছাত্রলীগ মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী। বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের রাজনীতি করে।’

‘যারা মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছে, আমাদের ভাইকে হত্যা করেছে, মা-বোনকে নির্যাতনের জন্য পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছে, তাদের মৃত্যুতে ফেসবুকে শোকবার্তা দিয়ে কেউ ছাত্রলীগের কর্মী থাকতে পারে না।’

‘আমরা মিটিং করে তিন ছাত্রলীগ নেতাকে উপজেলা ছাত্রলীগ থেকে অব্যহতি দিয়েছি। তাদের দায় ভার উপজেলা ছাত্রলীগ নেবে না। তাদেকে স্থায়ী বহিষ্কার করার জন্য দক্ষিণ জেলা ছাত্রলীগ বরাবরে লিখিত জানানো হয়েছে।’

দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি বোরহান উদ্দিন বলেন, ‘একজন রাজাকারের মৃত্যুতে শোক প্রকাশ করা কোনোভাবেই কাম্য হতে পারে না। যুদ্ধাপরাধী সাঈদীর মৃত্যুতে ফেসবুকে শোক প্রকাশ করায় লোহাগাড়া ছাত্রলীগের তিন নেতাকে অব্যহতি দেওয়া হয়েছে।’

‘তাদের স্থায়ী বহিষ্কার করার জন্য আমরা সেটা কেন্দ্রে জানাব। এরকম আরও আছে। সাতকানিয়া, বাঁশখালী এসব জায়গায় এরকম ঘটনা ঘটেছে। আমরা এর তালিকা করছি। স্কিনশট নিয়েছি। আমরা এদের সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।’

এই বিভাগের সব খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত করতে তাদের উপযুক্ত শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা এবং স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে এখানে এসে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন । আজ...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ দেওয়া...

সর্বশেষ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম...

অনলাইন স্ক্যামিং: চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশী-জালালাবাদ এলাকায় ‘অনলাইন স্ক্যামিংয়ের’ অভিযোগে গ্রেপ্তার...

চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও...

দুদকের মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক)...